Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী বর্ষীয়ান মোটরসাইক্লিস্ট সুব্রত বড়ালের কীর্তির মুকুটে জুড়ে গেল আরও একটি পালক। তিনিই প্রথম বাইক আরোহী, যিনি টিভিএস এক্স এল ১০০ মোপেডে চেপে দেশের সর্বোচ্চ মোটর চলাচলের রাস্তা ধরে পৌঁছে গেলেন ১৯ হাজার ২৪ ফুট উমলিং লা-‌তে। উল্লেখযোগ্য ব্যাপার হল, এটাই বিশ্বের সর্বোচ্চ যান চলাচলের রাস্তা। আর সেখানে তিনি পৌঁছলেন অতিরিক্ত কোনও ব্যাক আপ ছাড়াই।

এর আগে সুব্রত বড়াল এমনভাবেই মোপেডে চেপে পৌঁছে গিয়েছিলেন মারসিমিক লা(‌ ১৮, ৩১৩ ফুট)‌, চ্যাং লা(‌ ১৭,৫৮৬ ফুট)‌, খারদুং লা(‌১৭,৫৮২ ফুট)‌, নরবু লা(‌১৭,১৩২ ফুট)‌, রেজাং লা(‌১৬,৪২০ ফুট)‌, সাগা লা(‌১৫,২৬০ ফুট)‌, সাপি লা(‌১৪,৪২৬ ফুট)‌, ফোটু লা(‌১৩, ৪৭৯ ফুট)‌, নামিক লা(‌১২,১৩৯ ফুট)‌।

আর এবার ৫৫ বছর বয়সী সুব্রত বড়াল টিভিএস এক্স এল ১০০য় চেপে ২১ জুলাই যাত্রা শুরু করে ২৭৫৮ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে উমলিং লা-‌তে পৌঁছে যান। ২১ দিনের তাঁর এই চকমপ্রদ সফর শুরু হয়েছিল জম্মু ও কাশ্মীরের গুলমার্গের খাইবার হিমালয়ান রিসর্ট থেকে। দু’‌চাকা যানে ৪০ বছর ধরে এই অভূতপূর্ব অভিযানের স্বপ্ন দেখা শুরু করেছিলেন ১৯৮৫ সাল থেকে ভিআইপি ম্যাজেস্টিক মোপডে। তবে সরকারিভাবে মোটরবাইকে অভিযানের লাইসেন্স পান ১৯৮৯ সালে ১৯ বছর বয়সে।

বড়ালের এই অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়ার(‌এফএমএসসিআই)‌ সভাপতি অরিন্দম ঘোষ। তাঁর উদ্যোগেই বড়ালের অভিযানকে স্পনসর করে টিভিএস ও ভিএম(‌ ভামসি মারলা)‌। সুব্রত বড়ালের অভিযানের উদ্দেশ্যই হল, ‘‌ হর্সপাওয়ার ইজ উইলপাওয়ার’‌। যেখানে পথ আছে, সেখানে পৌঁছানো সম্ভব। এটাই বিশ্বাস করেন তিনি। বড়ালের নিজের ভাষায়, ‘‌ আমি সবসময় এমন কিছু করার স্বপ্ন দেখতাম, যা বেশ অভিনব ও রোমাঞ্চকর। সেই লক্ষ্যপূরণ হয়েছে। আশা করি, আমার এই অভিযানের সাফল্য অন্যদেরও উৎসাহিত ও আকর্ষণ করবে আরও বড় লক্ষ্যপূরণে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *