Cart Total Items (0)

Cart

All Sports
ঘরের মাঠে দ্বিতীয় হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম ম্যাচের পরই ইডেনের পিচ হোম টিমের সমালোচনার মুখে পড়েছিল। প্রশ্ন উঠেছিল হোম অ্যাডভান্টেজ নিয়েও। আঙুল উঠেছিল পিচ কিউরেটরের দিকেও।
মঙ্গলবার টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম তিন ব্যাটারের দাপটে নির্ধারিত ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৩৮ রানে পৌঁছে যায় নবাবেব শহর। যে লক্ষ্যে পৌঁছতেব্যর্থ হোম টিম।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৯ নম্বর ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করল, যা মূলত ৬ এপ্রিল ২০২৫, রবিবার, কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা ছিল।
কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য এবার একাধিকবার হতাশার মুখ দেখতে হতে পারে। প্রথমেই তো বৃষ্টি ভেস্তে দিতে পারে কলকাতা বনাম বেঙ্গালুরু আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ।
৬ এপ্রিল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে আইপিএলের হোম ম্যাচের দিন পরিবর্তন করা হতে পারে, কারণ রামনবমী উদযাপনের কারণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় ছাড়পত্র দেয়নি।
বাংলা বছরের প্রথম দিন গুমড়ে থাকল প্রকৃতি। যার ফলে কিনা জানা নেই, ছুটির আবহেও ফাঁকাই থাকল ইডেনের গ্যালারি। কিন্তু মনে হয়েছিল উল্টোটাই হবে।
গরমে পুড়ছে কলকাতা শহর। তার মধ্যেই দুপুরের কাঠফাঁটা রোদে ইডেন গার্ডেন্সে আইপিএল-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ।
রবিবার সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কেএল রাহুলদের। মোহনবাগানের শতাব্দি প্রাচীন জার্সির রঙেই এদিন কলকাতার বিরুদ্ধে নামবে লখনউ। গত বছরও এই একই পথে হেঁটেছিল লখনউ।
এদিন সকাল থেকেই পরিবেশটা বেশ গুমোট। গরমের সঙ্গে ঘাম। বছরের শেষ সূর্য যখন পশ্চিমাকাশে অস্ত যাচ্ছে তখনও গঙ্গার হাওয়া ছুঁয়ে যায়নি ইডেন গার্ডেনের সবুজ মাঠকে।