সোমবার এআইএফএফ-এর তরফে ঘোষণা করা হয়েছে সুপার কাপ ২০২৪-এর গ্রুপ বিন্যাস। সেই অনুযায়ী একই গ্রুপে রয়েছে কলকাতার দুই জায়ান্ট ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
চলতি মরশুমে সুপার কাপের আসর বসবে জানুয়ারিতে, ওড়িশায়, যার নাম দেওয়া হয়েছে কলিঙ্গ সুপার কাপ । আগামী ৯ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে বলে বুধবার জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
