Cart Total Items (0)

Cart

All Sports
ভারতের এশিয়া কাপ হকির জয়ের পর আবেগান্বিত ভারতীয় হকি দলের প্লেয়াররা। অভিজ্ঞ মিডফিল্ডার মনপ্রীত সিং এই জয়কে পঞ্জাবের বন্যাদুর্গত মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, "তাদের সাহসের প্রতি শ্রদ্ধাঞ্জলি" বলে অভিহিত করেছেন তিনি।
লক্ষ্যটা ছিল এশিয়া কাপের চ্যাম্পিয়নের ট্রফির সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার। সেই লক্ষ্যে সফল তারা। ভারতীয় হকির হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনছে সাম্প্রতিক সময়ের ভারতীয় হকি দল। পর পর দুই বছর অলিম্পিকে ব্রোঞ্জ জিতে সেই দিকে বড় ইঙ্গিত...
ব কোয়ার্টারে একটি করে গোল করে দলের ব্যবধান ৪-০-তে নিয়ে গিয়েছিলেন ভারতের প্লেয়াররা। শেষ বেলায় কোরিয়া এক গোল করে ব্যবধান কমালো ঠিকই কিন্তু ভারতের চতুর্থ এশিয়া কাপ জয় আটকাতে পারল না। এর সঙ্গেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারতীয় হকি...
দুটো লক্ষ্য নিয়ে ফুলটনের ছেলেরা খেলতে নেমেছিলেন, এক তো ঘরের মাঠে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আবার প্রমান করা আর দুই, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা। এদিন চিনকে ৭-০ গোলে হারানোর পর, যা থেকে ভারত এখন আর এক ম্যাচ দূরে...
৪-১ গোলে জিতে সুপার ফোরে এই মুহূর্তে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত। শেষ সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে চিন। যে চিনকে গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু চিনই যে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তা বোঝাই গিয়েছিল তাদের...
এই এশিয়া কাপ হকি যে ভারতের জন্য শেষ সম্বল তা তো সকলেই এতদিনে জেনে গিয়েছে। এই এশিয়া কাপে জয়ই ভারতের জন্য খুলে দিতে পারে বিশ্বকাপের দরজা।
হকি এশিয়া কাপে প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর জাপানের বিরুদ্ধেও কষ্টের জয় এল ভারতের ঘরে। জয় এল এটাই বড় কথা।
রাজগীরে এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনের মুখোমুখি হয়ে ভারত নিজেদের ক্ষমতাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল ঠিকই তবে তা কোচ ফুলটনের জন্য মাথা ব্যথার নতুন করে কারণ হয়ে দেখা দেবে স্বাভাবিকভাবেই। যদিও শুরুটা জিতেই করে দিল ভারত।
তিনবারের চ্যাম্পিয়ন ভারত তাদের সাম্প্রতিক খারাপ ফর্মকে পেছনে ফেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে শুক্রবার বিহারের রাজগিরে নিম্ন-র‍্যাঙ্কিং চিনের বিপক্ষে একটি কঠিন ম্যাচ দিয়ে খেলা শুরু করবে।