শনিবার যুবভারতীর গ্যালারি বলছিল, তৈরি কলকাতা ফুটবলের চতুর্থ প্রধান। কে বলতে পারে এর পর উত্থান হয়ে জায়গা বদল হয়ে যাবে না অদূর ভবিষ্যতে!
চার বছরের ক্লাব ডায়মন্ড হারবার। এই অল্পসময়ে চমকপ্রদ উত্থান। কলকাতা লিগ, আইলিগের আঙিনা পেরিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে। বুধবার ফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় হার্ডল ইস্টবেঙ্গল। যারা দু’দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে কোয়ার্টারফাইনালে ডার্বিতে আধিপত্য নিয়ে হারিয়ে বাড়তি চাঙ্গা।...
রবিবাসরীয় ডুরান্ডের কোয়ার্টারফাইনাল ডার্বি জিতেও আশ্চর্যজনক স্বাভাবিক ইস্টবেঙ্গলের চিফ কোচ অস্কার ব্রুজোঁ। রেফারির শেষ বাঁশি বাজতে যুবভারতীর লাল হলুদ গ্যালারিতে বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে প্রিয় দলের জয়ে। অনেকদিনের অপেক্ষার পর জয়ে অনেকটা বৃষ্টি আসার পর চাতক পাখীর তৃষ্ণা মেটানোর...
কেন মোহনবাগান সুপার জায়ান্ট বড় দল, আইএসএল শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন আর ডায়মন্ড হারবার এখনও ছোট দল, সেটা প্রমাণ হযে গেল শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে। জয়ের হ্যাটট্রিক করে, ডায়মন্ড হারবারের ওপর আক্রমণের সুনামি বইয়ে দিয়ে ৫-১...
মোহনবাগান শিবিরে যখন কোচ হোসে মোলিনার জন্মদিন পালন ও রাখী বন্ধন ঘিরে সবুজ মেরুন ভক্তদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস , তখন প্রতিপক্ষ ডায়মন্ড হারবার শিবিরে চিফ কোচ কিবু ভিকুনার কড়া নজরে চোয়াল শক্ত করে লড়াইয়ের প্রস্তুতি, রূদ্ধদ্বার অনুশীলনে। গোলপার্থক্যে...
এতটা সিরিয়াস মেজাজে হোসে মোলিনাকে এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। নিজের জন্মদিন নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখানো পছন্দও করলেন না। বরং অনুশীলনে নামতে দেরি হচ্ছে বুঝে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের তরফে আনা কেক দ্রুত কেটে অধিনায়ক শুভাশিসের...
