বৃহস্পতিবার রাতে কলকাতা শহরে পা রাখছেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। ডুরান্ডের প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতিতে মহমেডানের বিরুদ্ধে সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বাস্তব। মোলিনা আসার পর সিনিয়র দলের ভার তুলে নেবেন নিজের হাতে। তবে ডুরান্ডের...
আইএসএল শিল্ডের পরে এ বার কাপও জিতে নিল তাঁর দল। দ্বিমুকুট জিতে তারা গড়ল ঐতিহাসিক মাইলফলক। এই অসাধারণ সাফল্যের পরেও একেবারেই স্বাভাবিক মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা। বাড়তি উচ্ছ্বাস বা উত্তেজনা কোনওটাই নেই তাঁর গলায়।
খেলার জগতটাই হয়তো এমন। এখান থেকেই তো এসেছে সেই বিখ্যাত শব্দ 'স্পোর্টসম্যান স্পিরিট'। মাঠের মধ্যের লড়াইয়ের বাইরে সবাই সবার বন্ধু। মাঠে যাঁরা একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ থাকেন তারাই খেলা শেষে যেভাবে গল্প জুড়ে দেন তা দেখে...
রাত পোহালেই চিরপ্রতিক্ষিত সেই দিন। আরও একটা ফাইনাল। আবারও ফাইনালে কলকাতার দল মোহনবাগান সুপার জায়ান্ট। গতবারের থেকে অবশ্য এবার বদলেছে প্রতিপক্ষ।
শেষ মুহূর্তের গোলে জামশেদপুর এফসি-কে ২-০-য় হারানোর পরে মাঠেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা। তবে যখন সাংবাদিকদের সামনে আসেন, তখন আর ততটা উচ্ছ্বাস দেখা যায়নি তাঁর মধ্যে। তবে দলের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়ষী প্রশংসা করেন।
সেমিফাইনালের প্রথম ম্যাচে যে যে ভুলগুলি করেছেন তাঁর দলের ফুটবলাররা, তা নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে সোমবারের ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের শুভেচ্ছা সঙ্গে করে নিজেদের আসল খেলা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা।
ফাইনালের পথে শুরুতেই হোঁচট খেলেও তা নিয়ে বেশি দুশ্চিন্তায় নেই মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-২ হারের পরও সবুজ-মেরুন শিবিরের স্প্যানিশ কোচের কথা শুনে মনে হল না, দলের খেলায় তিনি অখুশি।
আর মাত্র তিনটে ম্যাচ, তার পরই সব ঠিক থাকলে নতুন ইতিহাস রচনা হবে মোহনবাগানে। পর পর দু’বার লিগশিল্ড জিতে ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে কলকাতার দল। এবার অপেক্ষা একই মরসুমে লিগশিল্ডের পাশাপাশি আইএসএল ট্রফি জয়ের। আর সেই লক্ষ্যে অটল পুরো...
শনিবার ঘরের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচে জিতে শিল্ড জয়ের উদযাপন করল মোহনবাগান সুপার জায়ান্ট, যা নিয়ে খুবই খুশি তাদের স্প্যানিশ কোচ হোসে মোলিনা।
মোহনবাগান শনিবার এমন একটা ম্যাচ খেলতে নামছে যে ম্যাচের পয়েন্টর উপর কোনও কিছু নির্ভর করবে না। এক কথায় গুরুত্বহীন ম্যাচ। আইএসএল ২০২৪-২৫ লিগ টেবলের প্রথম দুই দলের লড়াই ঘিরে তাও উত্তেজনার কোনও খামতি নেই।
