Cart Total Items (0)

Cart

All Sports India
মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে কলকাতায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের হৈব কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর সঙ্গেই শহরে এলেন ফুটবলার সল ক্রেসপো।
শ্যামল বেসরা, আমান সিকে, জেসিন টিকে (২), সুব্রত মুর্মু, অনন্ত এনএস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে ইস্টবেঙ্গল এফসি তাদের কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করে দিল।
ইমামি ইস্টবেঙ্গল এফসির মহম্মদ রাকিপ এবং নিশু কুমারকে ধরে রাখল দল। রাকিপ দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে যা ২০২৫-২৬ মসুমের শেষ পর্যন্ত চলবে।
ফরাসি প্লেমেকার মাদিহ তালাল ইমামি ইস্টবেঙ্গল এফসি-তে দুই বছরের চুক্তিতে যোগ দিলেন যা ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত চলবে।
ইমামি ইস্টবেঙ্গল এফসি-তে আরও এক বছর থেকে গেলেন হিজাজি মাহের। গত মরসুমে  দলের রক্ষণের মূল ভরসা হয়ে ওঠা হিজাজি মাহেরকে আগামী মরসুমের জন্য ধরে রাখল ইস্টবেঙ্গল।
ইমামি ইস্টবেঙ্গল এফসি দলে যোগ দিলেন ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবলার মার্ক জোথানপুইয়া। তিন বছরের চুক্তিতে লাল-হলুদের জার্সি পরতে চলেছেন তি‌নি।
ইমামি ইস্টবেঙ্গল এফসি অধিনায়ক ক্লেটন সিলভাকে ধরে রাখল আগামী মরসুমের জন্য। এক বছরের এক্সটেনশনে ২০২৪-২৫ মরসুমের জন্য চুক্তি সাক্ষরিত হল।
কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে গত মরসুমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল এফসি। তার আগে গত কয়েক বছরে লাল-হলুদের সঙ্গী শুধুই ছিল ব্যর্থতা।
কলকাতা প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে কয়েকদিন আগেই। সাংবাদিক সম্মেলন ডেকে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হচ্ছে এই মরসুমের কলকাতা লিগ।