Cart Total Items (0)

Cart

All Sports India
লুকা মাজশেনের ওস্তাদের মার শেষ রাতে। মনে হয়েছিল অপেক্ষাকৃত অনেকটাই শক্তিশালী ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যুবভারতীতে সোমবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারবে না বিদেশীহীন মহমেডান। কিন্তু লড়াই করে ফারাকটা যে ঘুচিয়ে ফেলা যায়, সেটা দেখিয়ে দিয়েছিল সাদা কালো ব্রিগেড।...
সময়টা মোটেও ভালো যাচ্ছে না মহমেডান এসসির। স্পনসর সমস্যা তো ছিলই। তার উপর প্রথমে ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাসন। তা বৃহস্পতিবারই উঠে গিয়েছে। কিন্তু তাতে স্বস্তি মেলেনি কলকাতার তৃতীয় প্রধানের।
ওডিশা এফসি-র ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে দিয়েগো মরিসিওদের কোনও গোল করতে না দিয়ে ড্র করায় খুশি মহমেডান এসসি-র নবনিযুক্ত হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। অন্যদিকে, এই ফলে বেশ হতাশ ওডিশার হেড কোচ সের্খিও লোবেরা।
মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রে চের্নিশভের বিদায়ের ঘোষণা করে দিল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ইতিহাসে অসাধারণ এক অধ্যায়ের সূচনা করে দিয়েছিলেন তিনি।
এই একটা জায়গায় রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করছে কলকাতার তিন প্রধান। যেখানে এক নম্বরে মোহনবাগান থাকলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে মহমেডান ও ইস্টবেঙ্গল।
প্রতিপক্ষ মহমেডান এসসি লিগ টেবলের সর্বশেষ স্থানে থাকলেও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা। শুক্রবার তিনি সাংবাদিদকদের বলেন, সাদা-কালো ব্রিগেডের খেলোয়াড়দের চারিত্রিক দৃঢ়তার জন্যই দলটিকে সমীহ করেন তিনি।
একদিনেই সিদ্ধান্ত বদলালেন মহামেডান এসসির হেড কোচ আন্দ্রে চেরনিশভ। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তিন মাসের বকেয়ার পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ এনেছিলেন ক্লাব কর্তা থেকে ইনভেস্টরদের বিরুদ্ধে।
শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন মহমেডানের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। সোশ্যাল মিডিয়ায় তাঁর পদত্যাগ নিয়ে দীর্ঘ বার্তা পোস্ট করলেন তিনি। তিন মাস ধরে মাইনে পায়নি দলের কোচ ফুটবলাররা।
মহমেডানের সমস্যা আরও বাড়ল। এতদিন আগুনটা ধিকিধিকি জ্বলছিল কিন্তু মঙ্গলবার বিস্ফোরণটা ঘটাল ক্লাবের স্পনসর শ্রাচী গ্ৰুপ। জানিয়ে দেওয়া হল, তারা প্লেয়ারদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই কাজ করতে চেয়েছিল কিন্তু ক্লাব এবং মূল বিনিয়োগকারী সংস্থা তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।...
এই চেন্নাইয়ের বিরুদ্ধেই চেন্নাইয়ের মাটিতে অভিষেক আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেয়েছিল মহামেডান এসসি। ১১ ম্যাচ পর গত ম্যাচে দ্বিতীয় জয়ের মুখ দেখে সাদা-কালো ব্রিগেড। তাও আবার বেঙ্গালুরু এফসির মতো শীর্ষস্থানীয় দলের বিরুদ্ধে।