Cart Total Items (0)

Cart

All Sports India
শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জিতলে কি এ মরশুমের লিগশিল্ড জিতে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট? না, বুধবার পশ্চিমী ডার্বিতে এফসি গোয়ার জয়ের পর তা আর সম্ভব নয়।
আইএসএল ২০২৪-২৫-এ এমন একটা জায়গায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট যেখান থেকে চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কিছু ভাবার জায়গাই নেই। এটা যতটা স্বস্তির ততটাই চাপের। স্বস্তির কারণ বুধবার ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ড্র করলেই প্লেঅফ নিশ্চিত হয়ে যাবে মোহনবাগানের।
প্লে অফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহনবাগান এসজি। যদিও তাদের সমর্থকেরা এখন লিগশিল্ড জয়ের স্বপ্ন দেখছেন। কিন্তু পঞ্জাব এফসি-র বিরুদ্ধে পরবর্তী ম্যাচেই কি তারা প্লে অফে পৌঁছতে পারবে? কীভাবে তা সম্ভব, তার বিশ্লেষণ করা যাক।
বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াই যে এ রকমই কঠিন হবে, তা আগেই জানতেন বলে জানালেন মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা। সোমবার যুবভারতীতে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জেতার পর তাঁর ধারণা, লিগ শিল্ডের দিকে তারা এক ধাপ এগোলেন মাত্র। আরও অনেক কাজ এখনও...
আইএসএল ২০২৪-২৫-এর দ্বিতীয় ডার্বি খেলতে নামার আগে লিগ টেবলের দিকে তাকালে দেখা যাবে এই ডার্বি একের সঙ্গে ১১-র লড়াই। এক কথায় অসম লড়াই তো বটেই। তবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে কোনও হিসেব চলে না।
প্রতিপক্ষ যখন কেরালা ব্লাস্টার্স তখন মোহনবাগানের সাহাল আব্দুল সামাদকে ঘিরে যে উত্তেজনা অনেকটাই বেশি থাকবে সেটাই স্বাভাবিক।
শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জয় তাদের লিগ টেবলের শীর্ষে তুলে দিয়েছে। ফলে এখন থেকে মোহনবাগান সুপার জায়ান্টের চলার পথ আরও কঠিন হয়ে গেল বলে মনে করেন তাদের স্প্যানিশ কোচ হোসে মোলিনা।
ইন্ডিয়ান সুপার লিগে গত কয়েকটি মরশুমে অসাধারণ ধারাবাহিকতার জন্য দিমিত্রিয়স পেট্রাটস মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের অন্যতম হয়ে উঠেছেন।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৪/২৫ থেকে বাদ পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। ২ অক্টোবর, ২০২৪-এ ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ এ ম্যাচের জন্য ক্লাবটি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের তাব্রিজে উপস্থিত ছিল না।