এএফসি এশিয়ান কাপ-এর শুরুটা তেমন ভাল না হওয়ায় মনমরা নন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এই ম্যাচে হওয়া ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এ বার উজবেকিস্তানের বিরুদ্ধে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
এই সময়ে ঠিক কতটা উন্নতি করেছে এ দেশের ফুটবল ও ফুটবলাররা, বিশ্বের সর্বোচ্চ স্তরের দলগুলির চেয়ে ঠিক কত ধাপ পিছিয়ে রয়েছে তারা, তা বোঝা যাবে আসন্ন এশিয়ান কাপেই, মনে করেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ।
ভারতীয় ফুটবল দল ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করলে তা হবে এক বিশাল ঘটনা। সেই দিনের অপেক্ষাতেই নাকি রয়েছেন সুনীল ছেত্রী। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক।
ভারতীয় ফুটবলে তিনিই ভরসার জায়গা। তিনি সুনীল ছেত্রী। তবে তিনি মনে করেন, এই মুহূর্তে কেরিয়ারের "বোনাস পিরিয়ড" এ আছেন কিন্তু তিনি অবসরের কথা নির্ধারিত করেননি।
২০০১-এর পর এই প্রথম ঐতিহাসিক মারডেকা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারত। ১৯৫৯ ও ১৯৬৪-তে রানার্স আপ হয়েছিল তারা। এই টুর্নামেন্টে ভারত সবচেয়ে ভাল ফল করে এই দু’বারই।
এশিয়ান গেমসের জন্য ১৭ জনের ভারতীয় ফুটবল দল ঘোষণা করে দিল এআইএফএফ। দলের নেতৃত্বে স্বাভাবিকভাবেই সুনীল ছেত্রী২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে গেমস।
অধিনায়ক সুনীল ছেত্রী, সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু এশিয়ান গেমস ২০২৩ খেলতে যাচ্ছেন ভারতীয় দলের সঙ্গে।
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় ফুটবল দল পাঠানো নিয়ে টানাপড়ের যেন কিছুতেই শেষ হচ্ছে না। প্রাথমিকভাবে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের নিয়মের জালে আটকে গিয়েছিল।
ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর মতে, যেভাবে তাঁর কেরিয়ার এগিয়ে গিয়েছে তেমনটা তিনি নিজে কখনও ভাবেননি। গত দুই দশক শুধু তাঁর উত্থান দেখেছে জাতীয় দলের জার্সি গায়ে।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নেপালকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারত।
