Cart Total Items (0)

Cart

All Sports India
আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনিরা জয়ের ধারা বজায় রাখতে চান। অন্য দিকে আইডেন মার্করামদের লক্ষ্য জয়ে ফেরা।
হায়দরাবাদ এবং মুম্বই- এই দুই দলই শুরুটা ভালো না করলেও, শেষ ২টি করে ম্যাচ জিতে বড় অক্সিজেন পেয়েছে তারা। এবং শেষ ম্যাচে দুই দলই কেকেআর-কে হারিয়েছে।
পঞ্জাব কিংসের প্রথম হার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে হারল তারা। শিখর ধাওয়ান একাই লড়লেন পঞ্জাবের হয়ে। সহজেই ম্যাচ জিতে নিল হায়দরাবাদ।
প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এডেন মার্করাম। তাই তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। আর ভুবির নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদ বাজে ভাবে হেরেছিল। লখনউয়ের বিরুদ্ধে মার্করাম দায়িত্ব নেওয়ার পরেও বদলাল না তাদের ভাগ্য।
প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পরল সানরাইজার্সের ব্যাটিং। রাজস্থানের কাছে ৭২ রানে প্রথম ম্যাচে হারল তারা। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনরা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে মাত্র ৮ উইকেটে ১৩১ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ।