Cart Total Items (0)

Cart

All Sports India
চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে মহম্মদ শামি স্বপ্ন পূরণের কথাই বলে গেলেন। শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশার পারদ আরও চড়িয়ে শামি বললেন, ‘একশো শতাংশ সবাই বিশ্বাস করে যে, আমরা ম্যাচটি জিতব।
ভারতের দুই প্রথম সারির ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে আউট করতেই বল ট্যাম্পারিং করেছে অস্ট্রেলিয়া। এমনই অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তিন ফর্ম্যাটের জন্য ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের (বিসিসিআই-অ্যাডিডাস চুক্তি) সঙ্গে গাটছড়া বাধল।
এটি ভারতের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার খবরে গোটা দেশের মানুষই বিমর্ষ হয়ে পড়েছে। এমন কী বাদ পড়েননি ক্রীড়াবিদরাও।
অস্ট্রেলিয়ার জস হেজলউডকে ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি। ছ’নম্বরে শেষ করে আরসিবি। সেই হেজলউডের আদর্শ বিরাট কোহলি। আইপিএলে একই দলে খেলার সময় বিরাটের পরিশ্রমের ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছেন হেজলউড।
বিরাট কোহলির ইনস্টাগ্রামে বর্তমানে ২৫০ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এই মুহূর্তে প্রথম এশিয়ান খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। শুধু এশিয়ান খেলোয়াড় নয়, এই তালিকায় খেলোয়াড়দের মধ্যে রোনাল্ডো এবং মেসির পরে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এবার জমজমাট ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি লড়াই নিয়ে। দু’জনে ছিটকে গেলেও সমস্যা থামছে না কিছুতেই।
বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝামেলার কি ইতি হয়েছে? কারণ দিন ১৫ আগেই দুই প্রাক্তন ভারত অধিনায়ককে হ্যান্ডশেক করতে দেখা গিয়েছে। এবং একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে।
গতবারের আইপিএলে প্লে-অফে উঠলেও এ বার লিগ পর্ব থেকেই বিদায় নিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। বিরাট কোহলির শতরানের পরেও শেষ ম্যাচে হারতে হয়েছে আরসিবিকে। এমন অবস্থায় বিরাটকে আরসিবি ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে বললেন কেভিন পিটারসেন।
গুজরাতের ইনিংসের ১৫তম ওভারে হাঁটুতে চোট পান কোহলি। বিজয় শঙ্করের ক্যাচ ধরতে গেলে আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন আরসিবির ফিজিয়ো। তাঁর সঙ্গেই মাঠ ছাড়েন কোহলি। ম্যাচের বাকি সময়টা তিনি দলের ডাগ আউটেই বসেছিলেন। আর মাঠে নামেননি।...