ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতে তুলল অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে।
চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে মহম্মদ শামি স্বপ্ন পূরণের কথাই বলে গেলেন। শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশার পারদ আরও চড়িয়ে শামি বললেন, ‘একশো শতাংশ সবাই বিশ্বাস করে যে, আমরা ম্যাচটি জিতব।
ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলতে হলে এই মাঠে রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়তে হবে ভারতকে। তাও সাম্প্রতিক সময়ের নয়, বরং ১২১ বছরের পুরনো নজির ভেঙে নতুন ইতিহাস গড়তে হবে টিম ইন্ডিয়াকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হচ্ছে খারাপ পিচে। ওভালের পিচ নাকি এখন আর আগের মতো নেই। এমনটাই বললেন এই মাঠে তিনটি অর্ধশতরান করা শার্দূল ঠাকুর।
ফিল্ডিংয়ের শেষে ড্রেসিংরুমে প্যাড পরে বেঘোরে ঘুমোচ্ছিলেন। আচমকা ডেভিড ওয়ার্নারের উইকেট পড়তেই ভেঙে যায় ঘুম। তড়িঘড়ি উঠে গ্লাভস পরে মাঠে দৌড়াতে থাকেন মার্নাস লাবুশাগনে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে।
ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তুখোড় তিনি। সম্প্রতি আইপিএলে তাঁর দল সিএসকেকে ফাইনালে এক নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি। সেই ফর্ম তিনি ধরে রেখেছেন চলতি ডব্লুটিসি ফাইনালেও।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিরক্ত ভারতের ফিল্ডিং-এ। বুধবার চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমদিনের শেষে চালকের আসনে অজিরা।
হেড প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। সেই শতরান এল মাত্র ১০৬ বলে। ২২টি চার এবং একটি ছক্কা হাঁকান হেড। তিনি ব্যাট করতে আসার পরেই অস্ট্রেলিয়ার রানের গতি বেড়ে যায়।
স্কোয়াডে থেকেও দলে জায়গা পেলেন না রবিচন্দ্রন অশ্বিন । এই নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত সেরা স্পিনারকে বাদ দিয়েই খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।
ওড়িশার বালাসোরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ চোখে পড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
