Cart Total Items (0)

Cart

All Sports India
রিপোর্ট অনুযায়ী, ওভাল স্টেডিয়াম ম্যানেজমেন্ট ফাইনালের জন্য দুটি পিচ প্রস্তুত করেছে। দেশজুড়ে চলতি তেলের প্রতিবাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পিচ নষ্ট করতে পারে এমন আশঙ্কা রয়েছে।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর একদিন আগে মঙ্গলবার নেট সেশনের সময় অধিনায়ক রোহিত শর্মা তাঁর বুড়ো আঙুলে চোট পান। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে টিম ইন্ডিয়ার শিবিরেই।
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এক দশক ধরে অধরা আইসিসি ট্রফি জয়ের জন্য বাড়তি চাপ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে না টিম ইন্ডিয়া।
দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে। তিনি প্রায় দীর্ঘ ১৮ মাস পর ভারতীয় দলের হয়ে নামতে চলেছেন। তবে এই সময় তিনি অতীতের কথা মনে করতে চাইছেন না। আইপিএল চলাকালীনই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মানসিকভাবে তৈরি হয়ে...
লিগ টেবিলে শীর্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারত ছিল দ্বিতীয় স্থানে। তার মানে এই নয় যে ফাইনাল ম্যাচ ড্র হলে ট্রফি অস্ট্রেলিয়া পেয়ে যাবে। আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ড্র হলে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।
এই ফাইনালে দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হতে চলেছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই দুই তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে শেষ কয়েক মাসে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। দুই তারকাই খেলেছেন আবার একসঙ্গে সাসেক্সের হয়ে।...
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে নিরপেক্ষ কেন্দ্রে। তাই নিরপেক্ষ বলেই খেলতে হবে ভারত-অস্ট্রেলিয়া দু'দলকে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে বসবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর। হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচটি খেলা হবে ডিউক বলে, জানিয়ে দিল আইসিসি।
৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৈরি হচ্ছেন প্যাট কামিন্সরাও। ফাইনালে নামার আগে যদিও রোহিত, কোহলিদের কিছুটা এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ রবি...
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের ম্যানেজারের নাম ঘোষণা করল বিসিসিআই। দায়িত্ব দেওয়া হল অনিল প্যাটেলকে।