নবম টাটা স্টিল ম্যারাথনের ঢাকে কাঠি পড়ে গেল বুধবারের সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মঞ্চ থেকে। এই ইভেন্টের সঙ্গে জুড়ে গিয়েছেন ঝুলন গোস্বামীর মতো ক্রিকেটার, কৌশানী মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীর নাম। থাকছেন প্রাক্তন তারকা ফুটবলার সোল ক্যাম্পবেল।
