অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে প্রথম ম্যাচেই জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করে দিল ভারতীয় দল। তবে এই জয় ছিনিয়ে নেওয়াটাই একসময় কঠিন মনে হয়েছিল দলের পরিস্থিতি দেখে।
এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। যেখানে চার গ্র্যান্ডমাস্টারসহ মোট দশ জন ভারতীয় দাবাড়ু চারটি ভিন্ন পদক ইভেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রবিবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস ২০২৩-এর শেষ দিন। কিন্তু শনিবারই ভারতের ক্রীড়াবিদদের সব প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে। ভারতের ১০০ পদকের স্বপ্নপূরণ হয়েছে, ১০৭ টি পদক নিয়ে মহাদেশীয় পদক তালিকায় চার নম্বরে এখন অবস্থান দেশের।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ রবিবার ভারত উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই ম্যাচের টস হয়ে গিয়েছে।
রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বহুল প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হতে চলেছে।
আইএসএল ২০২৩-২৪-এর প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট, শনিবার রাতে ম্যাচটি চলাকালীন এ কথা বলে না দিলে বোঝার কোনও উপায়ই ছিল না।
শনিবার এশিয়ান গেমস ২০২৩ ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস ইভেন্টে নজির গড়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার চোই সোল গিউ ও কিম ওন হোর জুটিকে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নিয়েছেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি।
বৃষ্টিতে ডুবল এশিয়ান গেমস ২০২৩ পুরুষদের ক্রিকেট ম্যাচ। তবে সোনা জয় করল ভারতীয় দল। এদিন টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
এশিয়ান গেমস ২০২৩-এ ভারত বনাম ইরান পুরুষদের কবাডি ফাইনাল ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
শনিবার হ্যাংঝৌ এশিয়ান গেমস-এ ভারতীয় কন্টিনজেন্ট আনুষ্ঠানিকভাবে ১০০ পদকের গন্ডি স্পর্শ করেছে। ‘ইস বার শ পার’-এর ট্যাগলাইনকে সত্যি করে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে ভারতীয় প্রতিযোগীরা।
