এশিয়ান কাপের জন্য সম্ভাব্য ৫০ সদস্যের তালিকা ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ । ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ প্লেয়ার নিলামের রোস্টার নির্ধারিত হয়ে গিয়েছে। যেখানে ১৯ ডিসেম্বর, ২০২৩-এ দুবাইতে কোকা-কোলা এরিনায় ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন৷
তুর্কি সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজেস্পোরের সঙ্গে ১-১ ড্রয়ের পরে আঙ্কারাগুকুর প্রেসিডেন্ট রেফারির উপর আক্রমণ চালান।
বৃহস্পতিবার একটি রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে উঠল ভারত।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-এ সহজ দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে দ্রুত জয় তুলে নিল ভারতের জুনিয়ররা।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি রবিবার শুরু করাই সম্ভব হয়নি। ডারবানে বৃষ্টির কারণে টস করাও যায়নি।
ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি নামের কোনও পরিচয়ের প্রয়োজন নেই। সার্চ ইঞ্জিন জায়ান্ট 'গুগল' তার পুরো ২৫ বছরের দীর্ঘ ইতিহাসে সর্বাধিক অনুসন্ধান করা বিষয়গুলির তালিকা প্রকাশ করেছে, ক্রিকেটারদের ক্ষেত্রে কোহলির নাম প্রত্যাশা মতোই শীর্ষে জায়গা করে নিয়েছে।
সোমবার মালে-তে পুরোপুরি জুনিয়রদের নিয়ে তৈরি দল নামায় মোহনবাগান সুপার জায়ান্ট এবং মাজিয়া এসআরসি-র কাছে হেরেও যায়।
বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারিয়ে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল ওড়িশা এফসি ।
অস্ট্রেলিয়ান ব্যাটার ত্রাভিস হেড ২০২৩ সালের নভেম্বরের জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হলেন। পিছনে ফেললেন শামি, ম্যাক্সওয়েলকে।
