Cart Total Items (0)

Cart

All Sports India
টানা পাঁচটি হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগে এ বার ওড়িশা এফসি-র মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। নতুন কোচ অস্কার ব্রুজোনের প্রশিক্ষণে এই প্রথম মাঠে নামবে তারা। গত ম্যাচের দিনই ভোরে কলকাতায় এসে পৌঁছন তিনি এবং সে দিন বিকেলে দলের ম্যাচ...
তাঁর ফিটনেস দীর্ঘদিন ধরেই জল্পনার তুঙ্গে রয়েছে। তাঁর মধ্যেই অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি সোমবার বলেছেন যে তিনি সম্পূর্ণ ব্যথামুক্ত এবং পরের মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার মার্কি টেস্ট সফরের জন্য এখনও দলের বাইরে চলে যাননি।
এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ঘরের মাঠে প্রথম জয় পাওয়া হল না মহমেডান স্পোর্টিংয়ের। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের ২-১-এ হারিয়ে টানা চার ম্যাচে অপরাজিত রইল।
একটা টেস্ট ম্যাচের চার ইনিংসে একাধিকবার পট পরিবর্তন। শুরুতে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে ঘুরে দাঁড়াল ভারত, তার পর যে তারা এভাবে হেরে যাবে সেটা হয়তো অনেক বড় হতাশাবাদীও ভাবেননি।
শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে জোড়া গোলে হারানোর আনন্দে যেমন খুশি মোহনবাগান সমর্থকেরা তেমনই খুশি সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনাও।
ভোররাতে শহরে পৌঁছেই বসে পড়েছিলেন ইস্টবেঙ্গল কোচের হটসিটে, তাও আবার ডার্বির আসরে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই টান টান উত্তেজনা।
ইস্টবেঙ্গলের কার্লেস কুয়াদ্রাত পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে ছিল জোড় জল্পনা। তবে কয়েকদিনের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে না জানালেও বোঝাই গিয়েছিল লাল-হলুদের ককোচের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন অস্কার ব্রুজোঁ।
প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের ইনিংস খেলল ভারতের ব্যাটাররা। শনিবার ম্যাচের চতুর্থদিন ভারত ব্যাট করতে নামে ২৩১-৩ নিয়ে।
আটে আট না বলা গেলেও আটে সাড়ে সাত বললে বোধহয় বিন্দুমাত্র ভুল হবে না। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের আইএসএল দ্বৈরথের খতিয়ান এই কথাই বলে।
যে পিচে কয়েক ঘণ্টার মধ্য উবে গিয়েছিল ভারতীয় ব্যাটিং সেই পিচেই ৪০০ রানের গণ্ডি পেরিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলাই শুরু করা যায়নি বৃষ্টির জন্য