ফিডে ওয়েবসাইট অনুসারে, আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডে গ্র্যান্ড সুইস এবং ফিডে মহিলা গ্র্যান্ড সুইস-এর জন্য একটি নতুন পোশাক কোড ঘোষণা করেছে, যা খেলার সৌন্দর্য বজায় রেখে একটি আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির প্রতিফলন ঘটায়।
টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটাররা বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত প্রাক-মরসুম ফিটনেস পরীক্ষা পাস করে গিয়েছেন বলেই খবর।
লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামিকে লিগ কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে মুখ থুবড়ে পড়তে হল। আর তার পর ম্যাচ শেষে মাঠের মধ্যে যা ঘটল তা নিয়ে রীতিমতো সমালোচনায় মুখড় বিশ্ব ফুটবল।
কেরালা ক্রিকেট লিগে খেলার সময় ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। রবিবার রাতে অ্যালেপ্পি রিপলসের বিপক্ষে মাত্র ৪১ বলে ৮৩ রানের ইনিংসে ন’টি ছক্কা হাঁকিয়ে যেন বার্তা দিয়ে রাখলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ভারতের তারকা খেলোয়াড় রোহিত শর্মা সম্প্রতি নতুন ব্রঙ্কো টেস্টে অংশ নিয়েছেন এবং এর ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে।
কম্বোডিয়ার নমপেনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইস্টবেঙ্গল এফসি ২০২৫-২৬ এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত গ্রুপ ই প্রাথমিক পর্যায়ের ম্যাচে হংকংয়ের কিচি এসসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে শেষ করল।
