Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ২৩ নভেম্বর, ২০২৩ থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অংশ হওয়া বেশিরভাগ তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে দলে একাধিক নতুন মুখকে দেখা যাবে। ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে সদ্য ওয়ানডে চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজের জন্য সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ভারতীয় দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দল থেকে মাত্র তিনজন খেলোয়াড়কে এই দলে রেখেছে – প্রসিধ কৃষ্ণ, ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব

শ্রেয়াস আইয়ার রায়পুর এবং বেঙ্গালুরুতে শেষ দুটি টি-টোয়েন্টির জন্য দলের সঙ্গে যোগ দেবেন এবং তিনি গায়কোয়াড়ের কাছ থেকে সহ-অধিনায়কের দায়িত্ব নেবেন। তিরুবনন্তপুরম দ্বিতীয় টি২০ আয়োজন করবে এবং গুয়াহাটি তৃতীয় টি২০ আয়োজন করবে। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে যিনি এই বছর অনেক সিরিজে টি-টোয়েন্টিতে মেন ইন ব্লু-এর নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে গোড়ালির চোটের কারণে বাদ পড়েন৷ তাঁর এখনই দলে ফেরা হচ্ছে না।

দলে জায়গা পাচ্ছেন না সঞ্জু স্যামসন। বাছাই করা খেলোয়াড়দের মধ্যে, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা এবং রিংকু সিং-এর মতো খেলোয়াড়দের পারফরম্যান্সকে পর্যবেক্ষণ করা হবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন মুখদের দেখে নিতে চাইবে বোর্ড। বোলারদের মধ্যে রয়েছেন আর্শদীপ সিং, আভেশ খান, মুকেশ কুমার এবং রবি বিষ্ণোই। তাঁদের প্রত্যেকেরই টি-টোয়েন্টিতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং তাঁরা ভারতের হয়ে খেলেছেন।

দলে রয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে অলরাউন্ডার। ব্যাক-আপ উইকেটরক্ষক জিতেশ শর্মা। সকলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছেন। বিসিসিআই নির্বাচকরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে দলের নতুনদের উপরই ভরসা রাখতে চাইবেন।

ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার। শ্রেয়াস আইয়ার রায়পুর এবং বেঙ্গালুরুতে শেষ দু’টি টি-টোয়েন্টির জন্য সহ-অধিনায়ক হিসেবে দলে যোগ দেবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *