হার্দিক পাণ্ড্যে
অলস্পোর্ট ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে গোড়ালির চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরসুম থেকে বাদ পড়তে পারেন, শনিবার এনডিটিভি সূত্র নিশ্চিত করেছে। আইপিএল খেলোয়াড় নিলামের আগে গুজরাট টাইটানস থেকে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সে কেনার পরে রোহিত শর্মাকে সরিয়ে তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। গুজরাতের প্রাথমিক তালিকায় অবশ্য নাম ছিল হার্দিকের, কিন্তু একটি নগদ চুক্তির অংশ হিসাবে নিলামের আগে মুম্বই তাঁকে তুলে নেয়।
এনডিটিভি সূত্র নিশ্চিত করেছে যে হার্দিক আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না যদিও আইপিএলের আসন্ন মরসুমে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। পুণেতে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে হার্দিক মাঠের বাইরেই রয়েছেন।
গুজরাট থেকে হার্দিকের ট্রেড ঘোষণা করার পরপরই, মুম্বই ঘোষণা করে যে অলরাউন্ডার আইপিএলের আসন্ন মরসুমে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন, দীর্ঘকালীন অধিনায়ক রোহিত শর্মার স্থলাভিষিক্ত হবেন। পাণ্ড্যে এর আগে মুম্বইয়ের হয়ে আইপিএলের সাতটি মরসুম খেলেছিলেন। গুজরাট টাইটান্সে যোগদানের পর, পাণ্ড্যে তাদের অভিষেক মরসুমে ট্রফি অর্জন সহ আইপিএল ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন।
হার্দিক সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের সাদা বলের সিরিজে খেলতে পারেননি, সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও। তাঁর অনুপস্থিতিতে, সূর্যকুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দেন, যেখানে টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়।
আইপিএল নিলামের সময়, এমআই দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিকে পাঁচ কোটি টাকায় প্রথমেই কিনে নেয়। এরপর শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা এবং নুয়ান থুশারাকে যুক্ত করে এমআই তাদের পেস আক্রমণকে আরও শক্তিশালী করে নিয়েছে। আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবিকে তার বেস প্রাইসে শেষ মুহূর্তে তুলে নেয় মুম্বই ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
