Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হতাশাজনক পরাজয়ের পর নতুন রেকর্ডে নাম লেখালেন বিরাট কোহলি । কোহলি সাতটি ভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ২০০০ রান করা প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। ডিন এলগারের দুরন্ত ১৮৫ দক্ষিণ আফ্রিকাকে তিন দিনের মধ্যে ভারতকে শেষ করে দিতে সাহায্য করে। ভারতের ব্যাটাররা কাগিসো রাবাদা, মার্কো জানসেন এবং নান্দ্রে বার্গারের মারাত্মক পেস ত্রয়ীকে মোকাবেলা করতে ব্যর্থ হলে, কোহলি দ্রুত সিঙ্গলস এবং বাউন্ডারির সাহায্যে দলের রানকে কিছুটা এগিয়ে দেন।

এক ইনিংস এবং ৩২ রানে ভারত হারলেও বিরাট ৮২ বলে ৭৬ রান করে ভরসা দেন, যা ২০২৩ সালে তাঁকে ২০০৬ রানে পৌঁছে দিয়েছে। তিনি এর আগে ২০১২ (২১৮৬ রান), ২০১৪ (২২৮৬ রান), ২০১৬ (২৫৯৫ রান), ২০১৭ (২৮১৮ রান), ২০১৮ (২৭৩৫ রান) এবং ২০১৯ (২৪৫৫ রান)-এ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

১৮৭৭ সাল থেকে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর (সরকারি রেকর্ড অনুযায়ী) অন্য কোনও খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমেও একমাত্র লোকেশ রাহুল ছাড়া সবাই হতাশ করেন। দুই ইনিংসে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মাও। বিশেষ করে কাগিসো রাবাদার বিরুদ্ধে তাঁর ব্যর্থতা অব্যাহত। তাঁর বলের লাইন লেন্থ বুঝতে ব্যর্থ হন, যার ফলে বল সরাসরি গিয়ে লাগে স্টাম্পে।

অভিজ্ঞ ডান-হাতি ব্যাটারটষ আট বলে শূন্য রানে আউট হন এবং রাবাদার বিরুদ্ধে ১১ ইনিংসে এই আউট তাঁর সপ্তম। এক কথায় লজ্জার হার ভারতের জন্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *