অলস্পোর্ট ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক টি২০-তে একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে। ১৫০ টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হওয়ার থেকে এই তারকা ব্যাটার মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন। রোহিতকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে যা তাঁকে ১৪ মাসের ব্যবধানে এই ফর্ম্যাটে ফিরিয়েছে। এটা লক্ষণীয় যে ভারতের অভিজ্ঞ রোহিত এবং বিরাট কোহলি উভয়েই নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলের হারের পর থেকেই টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন।
সব থেকে বেশি টি-টোয়েন্টিতে সেরা ৫ জন খেলোয়ার-
রোহিত শর্মা – ১৪৯
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) – ১৩৪
জর্জ ডকরেল (আয়ারল্যান্ড) – ১২৮
শোয়েব মালিক (পাকিস্তান)- ১২৪
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) – ১২২
মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার ভারত অধিনায়ক রোহিত শর্মার টি-টোয়েন্টি দলে ফিরে আসায় খুশি তাঁর ফ্যানরা। আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টসের সময় পুরো গ্যালারি তাঁকে স্বাগত জিনায়। রোহিত টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচ দিয়েই দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের সূচনা হয়।
বিসিসিআই ঘোষণা করেছিল যে যশস্বী জয়সওয়াল একটি জটিল সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারেননি, স্পিনার কুলদীপ যাদবও একাদশে জায়গা পাননি। টস জয়ের পর তিন তাঁকে প্রথম একাদশ নিয়ে জানতে চাওয়া হয় তখন দেখা যায় তিনি নাম ভুলে গিয়েছেন। মা দেখে দর্শকরা হাসিতে ফেটে পড়েন। এই ম্যাচে তিনি কোনও রান না করেই রান আউট হয়ে যান। তাঁর পর মাঠেই শুভমান গিলের উপর ক্ষোভে ফেটে পড়েন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই রোহিত শর্মার প্রথম টি-টোয়েন্টি। “আমরা প্রথমে বোলিং করব। বিশেষ কোনও কারণ নেই, পিচ ভাল এবং এখানে খুব একটা পরিবর্তন হয় না। তিনটি ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে, বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের খুব বেশি হয়নি, আইপিএল আছে, তবে এটি একটি আন্তর্জাতিক খেলা এবং আমরা কয়েকটি জিনিস এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি রাহুল ভাইয়ের সঙ্গে কম্বিনেশন নিয়ে কথা বলেছি এবং গ্রুপ হিসাবে আমাদের কী করা দরকার তাই নিয়েও আলোচনা করেছি। এটাই আমরা করার চেষ্টা করব, তবে জয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,” রোহিত টসের পর বলেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
