অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মানেই পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের উঠে আসার হাতছানি। শুক্রবার বিশ্বকাপের গ্ৰুপ ও সূচি ঘোষণা করা হল। ভবিষ্যতের ক্রিকেট তারকাদের উত্থানের মঞ্চ হিসেবে হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সবসময়ই বড় ভূমিকা নিয়েছে। এই টুর্নামেন্টটি যে সব ভারতীয় তারকাদের আবির্ভাবের নেপথ্যে রয়েছে তাঁদের মধ্যে ২০০০ সালে যুবরাজ সিং, ২০০৬ সালে রোহিত শর্মা, ২০০৮ সালে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা, ২০১৬ সালে ঋষভ পন্থ এবং ঈশান কিষান, ২০১৮ সালে শুভমান গিলরা রয়েছেন।
বিশ্ব পর্যায়েও, এই টুর্নামেন্ট এমন খেলোয়াড় তৈরি করেছে যাঁরা এক একজন কিংবদন্তি হয়ে উঠেছেন। কিন্তু একই সময়ে, এমন অনেকেই আছেন যাঁরা অনেক আশা জাগিয়েও পরবর্তী সময়ে পিছিয়ে পড়েছেন। যেমন রবিকান্ত শুক্লা, মণীশ পান্ডে, উনমুক্ত চাঁদ, যশ ধুল, মনজোত কালরা এবং কমলেশ নাগারকোট্টির মতো নাম রয়েছে।
সবার চোখ এবার ভারতের দিকে থাকবে, যার নেতৃত্ব দেবেন পঞ্জাবের উদয় সাহারান। শনিবার ‘এ’ গ্রুপে প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে অভিযান শুরু করবে ভারত।
আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ গ্রুপ এবং দল:
গ্রুপ এ: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ সি: অস্ট্রেলিয়া, নামিবিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে
গ্রুপ ডি: আফগানিস্তান, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান
আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এ ভারতের সূচি:
২০ জানুয়ারি: ব্লুমফন্টেইনের মানগাং ওভালে বাংলাদেশ বনাম ভারত
২৫ জানুয়ারি: ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ভারত বনাম আয়ারল্যান্ড
২৮ জানুয়ারি: ব্লুমফন্টেইনের মানগাং ওভালে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
৩০ জানুয়ারি: ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে এ১ বনাম ডি২
৩০ জানুয়ারি: ডি১ বনাম এ৩ জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুমে
৩১ জানুয়ারি: এ৪ বনাম ডি৪ উইলোমুর পার্ক, বেনোনিতে
৩১ জানুয়ারি: ডি৩ বনাম এ২ ব্লুমফন্টেইনের মানগাং ওভালে
২ ফেব্রুয়ারি: এ১ বনাম ডি৩ ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে
৩ ফেব্রুয়ারি : ডি১ বনাম এ২ উইলোমুর পার্ক, বেনোনিতে
৬ ফেব্রুয়ারি: প্রথম সেমিফাইনাল – এডি ১ বনাম বিসি২ উইলোমুর পার্ক, বেনোনিতে
৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় সেমিফাইনাল– বিসি১ বনাম এডি২ উইলোমুর পার্ক, বেনোনিতে
১১ ফেব্রুয়ারি: ফাইনাল – উইলোমুর পার্ক, বেনোনির
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
