অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার নয়াদিল্লিগামী বিমানে অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল । তখন তাঁকে সঙ্গে সঙ্গে আগরতলার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফ্লাইটের মধ্যে হঠাৎই কর্ণাটক রঞ্জি ট্রফি দলের অধিনায়ক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মায়াঙ্ককে বিমান থেকে নামানো হয় এবং গলা ব্যথার অভিযোগ করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শাবির তারাপোর বলেছেন যে রাজ্য অ্যাসোসিয়েশন পুরো ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে। পিটিআই জানিয়েছে যে মায়াঙ্ক বিমানের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন এবং বমিও করেন। তিনি সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে স্বাভাবিকভাবেই খেলতে পারবেন না। দলের বাকিরা রাজকোটে যাবে।
সদর ৩৩-এ পা দেওয়া মায়াঙ্ক, যিনি ভারতের হয়ে ২২টি টেস্ট খেলেছেন, সোমবার ত্রিপুরার বিরুদ্ধে কর্ণাটককে ২৯ রানে জয় এনে দিয়েছেন। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাম জানাতে অনিচ্ছুক এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, “মায়াঙ্ক আগরওয়ালকে আগরতলার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ অসুস্থতার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।”
আগরওয়াল, যিনি শেষ খেলায় ৫১ এবং ১৭ রান করেছিলেন। ঘটনাটি ঘটার সময় পুরো দলের সঙ্গে রাজকোট হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল। জানা গিয়েছে বিমানে ওঠার পর মায়াঙ্ক একটি পাউচ থেকে জল পান করেন আর তার পরই অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তদন্ত শুরু করেছে।
“পুরো দল বিমানে ছিল এবং মায়াঙ্ক আগরওয়াল অস্বস্তি বোধ করতে শুরু করে এবং ফ্লাইটে বসে কয়েকবার বমি করে। যেহেতু তিনি অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন, তাই তাঁকে ডি-বোর্ড করানো হয়। কেএসসিএ থেকে এমআর শাহভীর তারাপোর ফোন করেছিলেন এবং আমরা দ্রুত আমাদের দু’জন প্রতিনিধিকে পাঠিয়ে দিই আইএলএস হাসপাতাল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আমাদের বলা হয়েছে ডাক্তাররা কিছু পরীক্ষা চালাচ্ছেন, “ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা পিটিআই-কে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
