Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: টানা তিনবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে হেরে রানার্স হয়েই থাকতে হল ভারতীয় ক্রিকেট দলকে। কয়েকমাস আগেই এই অস্ট্রেলিয়ার কাছেই বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। সেটা ছিল ভারতের সিনিয়র ক্রিকেট বিশ্বকাপ। এবার আবারও সেই অস্ট্রেলিয়া , আর আবারও হার। এবার ভারতর ছোটদের। একইভাবে পুরো টুর্নামেন্টে দারুণ খেলেই ফাইনালে পৌঁছেছিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া পৌঁছনোর পর থেকেই বদলার ম্যাচের তকমা জুড়ে গিয়েছিল। কিন্তু বদলা হল না। অপেক্ষা করত হবে আরও চর বছর।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেন অসহায় আত্মসমর্পণ করল ভারতের ছেলেরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যট করে সাত উইকেটট হারিয়ে ২৫৩ রান তোলে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৩। ওভারে ১৭৪ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এক কথায় পুরো টুর্নামেন্টে দুরন্ত পারফর্মেনসের পর ফাইনালে অসহায় আত্মসমর্পণ ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। ৭৯ রান ফাইনাল হেরে রানার্স হয়েই থামতে হল ভারতকে।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে ৪০ রানের কোটা পেরিয়ে যায় চার জন। আর এটাই অস্ট্রেলিয়াকে বড় রানে পৌঁছে দেয়। অজিদের দুই ওপেনারের একজন স্যাম কনস্টাস কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে গিলেও হাল ছাড়েননি তাঁরা। আর এক ওপেনার হ্যারি ডিক্সন ৪২ রান করেন। এছাড়া হফউইজেন ৪৮, হারজাস সি ৫৫, রায়ান হিকস ২০, রফ ম্যাকমিলান ২, চার্লি অ্যান্ডারসন ১৩ রান করে আউট হন। ৪৬ রানে অিভার পিক ও ৮ রানে টম স্ট্রাকার অপরাজিত থাকেন। ৫০ ওভারে অস্ট্রেলিয়া থামে ২৫৩-৭-এ।

ভারতের হয় তিন উইকট নেন রাজ লিম্বানি। দুই উিকেট নেন নমন তিওয়ারি। একটি করে উইকেটনন সৌমি পাণ্ডে ও মুশির খান। বড় রানর লক্ষ্যে ভারতের ব্যাটি শুরু থেকেই ধাক্কা খায়। ওপেনার আদর্শ সিং ৪৭ রান করে শুরুটা ভাল করার চেষ্টা করলেও উল্টোদিকে কোনও সাহায্য পাননি তিনি। আর্শিন কুলকার্নি ৩, মুশির খান ২২, উদয় সাহারান ৮, সচিন ধাস ৯, প্রিয়াংশু মোলিয়া ৯, আরাবল্লি অভনিশ ০, মুরুগান অভিষেক ৪২, রাজ লিম্বানি ০ ও সৌমি পাণ্ডে ২ রান করে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন নমন তিওয়ারি। ১৭৪-এ শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং। অস্ট্রলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মালি বার্ডম্যান ওরফ ম্যাকমিলান। দুই উইকেট নেন কালাম ভিলার ও একি করে উইকেট নেন চার্লি অ্যান্ডারসন ও টম স্ট্র্যাকার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *