অলস্পোর্ট ডেস্ক: যেভাবে প্রথম ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড সেভাবে শেষ করতে পারল নাা। তৃতীয় দিনই অল-আউট হয়ে গেল। যে বেন ডাকেট ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি ছাঁড়া আর কেউ ভরসা দিতে পারলেন না ইংল্যান্ড ব্যাটিংকে। দ্বিতীয় দিনে শেষে ইংল্যান্ড থেমেছিল ২০৭-২-এ। ডাকেট ১৩৩ রানে অপরাজিত ছিলেন তখন। তৃতীয় দিন তিনি ১৫১ বলে ২৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫১ বলে ১৫৩ রানে থামেন। এর পর থেকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ছয় নম্বরে নামাবেন স্টোকস। ৭১.১ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষে হয় ৩১৯ রানে। প্রথম ইনিংসে ভারত থেমেছিল ৪৪৫ রানে। ১২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। দিনের শেষে ৩২২ রানে এগিয়ে ভারত।
এদিন ২০৭-২ নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের ডাকেট ও জো রুট। রুট তখন ৯ রানে অপরাজিত। আউট হন ১৮ রানে। জনি বেয়ারস্টো কোনও রান না করেই ফিরে যান। এর পর ১৫৩ রানে ফেরেন এদিন ইংল্যান্ড ব্যাটিংয়ের একমাত্র ভরসা বেন ডাকেট। এর পর বেন স্টোকস ৪১, বেন ফোকস ১৩, রেহান আহমেদ ৬, টম হার্টলি ৯ ও জেমস অ্যান্ডারসন ১ রান করে আউট হয়ে যান। ৪ রান অপরাজিত থাকেন মার্ক উড। দ্বিতীয় দিনের খেলা শেষে দল ছাড়েন ভারতের অন্যতম অভিজ্ঞ বোলার রবিচন্দ্রন অশ্বিন।
বোর্ডের তরফে জানানো হয় পারিবারিক মেডিক্যাল ইমার্জেন্সির কারণে তাঁকে বাড়িতে ফিরে যেতে হয়েছে। পরবর্তী সময়ে রাজীব শুক্লার পোস্ট থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অশ্বিনের মা। যদিও তার আগেই তিনি তাঁর ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড করে সম্পূর্ণ করেছেন। মনে করা হয়েছিল তাঁর অবর্তমানে ধাক্কা খাবে দল কিন্তু দায়িত্ব কাঁধে তুলে নেন বাকিরা। একাই চার উইকেট নেন মহম্মদ সিরাজ। যাঁর সামনে দাঁড়াতেই পারেননি ইংল্যান্ড ব্যাটাররা। এছাড়া দুটো করে উইকেট নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন।
জবাবে ব্যাট করতে নেমে আবারও জ্বলে ওঠে যশস্বী জয়সওয়ালের ব্যাট। এই ওপেনার ক্রমশ ভারতীয় দলের জন্য অপরিহার্য হয়ে উঠছেন। একটা ম্যাচে রান না পেলেই পরের ম্যাচে আবার দেখা যাচ্ছে তাঁর ব্যাট হাতে জ্বলবা। এদিনও রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১৩৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে ফেলেছিলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে। আর এক ওপেনার রোহিত শর্মা প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেও এদিন ১৯ রানে আউট হয়ে যান। রজত পাতিদার এদিন রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় দিনের শেষে ৬৫ রানে শুবমান গিল ও ৩ রানে কুলদীপ যাদব ক্রিজে রয়েছেন। ভারত ১৯৬-২। ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নেন জো রুট ও টম হার্টলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
