Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট যেভাবে শুরু করেছিল সেভাবে প্রথম ইনিংস শেষ করতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিনের শেষে ৩২৬-৫ থেকে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৪৫-এ। ১৩১ ওভার প্রায় ব্যাট করে ভারত। দিনের শুরুতেই আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। ১১২ রান করেন তিনি। তার আগে প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। বাকি আর বলার মতো রান করেন সরফরাজ খান। দ্বিতীয় দিন ভারতের রানের তালিকায় কুলদীপ যাদব ৪, ধ্রুব জুড়েল ৪৬, রবিচন্দ্রন অশ্বিন ৩৭ ও যশপ্রীত বুমরাহ ২৬ রান করে আউট হন। তিন রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ৪৪৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল মার্ক উড। প্রথম দিনই তাঁর ঝুলিতে চলে এসেছিল তিন উইকেট সঙ্গে সরফরাজের বিতর্কীত রান আউটও হয়েছিল তাঁরই কৃতিত্বে ও ভারতের নিজের ফভুলে। দ্বিতীয় দিন তাঁর উইকেটের তালিকায় তিনি আরও একটি উইকেট যোগ করলেন। প্রথম ইনিংসে তাঁর ঝুলিতে এল চার উইকেট। দুই উইকেট নেন রেহনা আহমেদ। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, টম হার্টলি ও জো রুট।

দ্বিতীয় দিনই ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পড়ে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি দ্রুত ফিরে যান। ১৫ রান করেন তিনি। এই উইকেটের সঙ্গেই নিজের টেস্ট ক্রিকেটে দ্রুত ৫০০ উইকেটের কোটা পূরণ করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলেকে পিছনে ফেলে এই মুহূর্তে দ্রুততম ৫০০ টেস্ট উইকেট মালিক তিনিই। বিশ্ব ক্রিকেটে তাঁর আগে রয়েছে মুথাইয়া মুরলিধরণ।

জ্যাক ক্রলিকে ফেরাতে পারলেও আর এক ওপেনার বেন ডাকেটের উপর কোনওভাবেই প্রভাব ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। তিনি শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন। তিন‌ নম্বরে নেমে অল্ পপ ৩৯ রানে আউট হয়ে যান। ৯ রানে ক্রিজে রয়েছেন জো রুট। ক্রিজে রয়েছেন বেন ডাকেটও। ১১৮ বলে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন তিনি। ইতিমধ্যেই ২১টি বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছেন ডাকেট। সঙ্গে জোড়া ওভার বাউন্ডারি। দিনের শেষে ইংল্যান্ডের ২০৭-২-এর মধ্যে ১৩৩ রানই এল ডাকেটের ব্যাট থেকে। ভারতের হয়ে অশ্বিন ছাড়াও উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *