Cart Total Items (0)

Cart

All Sports
রবিচন্দ্রন অশ্বিন

অলস্পোর্ট ডেস্ক: মাঠে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন । তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে এক উইকেট নিয়ে ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড করার পরই দল ছেড়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। বোর্ডের তরফে জানানো হয়েছিল পারিবারিক মেডিক্যাল ইমার্ডেন্সির কারণেই তাঁকে ফিরে যেতে হয়েছে। পরে জানা যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর মা। তবে টেস্টের চতুর্থ দিন তিনি দলের সঙ্গে যোগ দিলেন। তবে মাঝে একটা পুরো দিন না থাকা আর চতুর্থ দিনের শুরুতে না থাকার জন্য অশ্বিনকে কোনও ‘পেনাল্টি টাইম’ দেওয়া হয়নি। কী নিয়ম রয়েছে এরকম পরিস্থিতিতে আইসিসির।

আইসিসির ধারার ২৪.৩.২ অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যদি প্লেয়ার এমন কোনও কারণে মাঠ ছাড়েন যা গ্রহনযোগ্য এবং অসুস্থ হয়ে বা কোনও অভ্যন্তরীন কারণে নয় তীহলে পেনাল্টি টাইম সে ক্ষেত্রে থাকে না। রবিবার দুপুরে চেন্নাই থেকে রাজকোটে পৌঁছন অশ্বিন। তার আগেই অবশ্য চতুর্থ দিনের শুরুতেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন।

বোর্ডের তরফে বলা হয়েছিল, “এটা জানাতে পেরে ভাল লাগছে যে পারবারিক ইমার্জেন্সির কারণে ছোট ব্রেকের পর দলের সঙ্গে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের পর দল ছেড়ে বেরিয়ে। গিয়েছিলেন তিনি পরিবারের সঙ্গে যোগ দিতে। কিন্তু এটা জানাতে পেরে আমরা খুশি যে চতুর্থ দিনি তিনি দলের সঙ্গে যোগ দেবেন এবং দলে নিজের সেরাটা দেবেন।”

সবাই অশ্বিনের পরিস্থিতির কথা বুঝে সেই মতো কাজ করায় বিসিসিআই সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *