অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট ছেড়েছেন অনেকব বছর হয়েছে। তিনি এক কথায় ক্রিকেটের ঈশ্বর। কেন যে তিনি এই জায়াগায় পৌঁছেছেন তা ধিরে ধিরে প্রকট হয়ে উঠছে। যত দিন যাচ্ছে ক্রমশ যেন তিনি মাটির কাছের মানুষ হয়ে উঠছেন। কখনও সপরিবারে আবার কখনও পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন, খাচ্ছেন, খেলছেন। কে বলবে কয়েক বছর আগেই তাঁর খেলার এক ঝলক দেখার জন্য গোটা দুনিয়া মুখিয়ে থাকত। শতরানের সেঞ্চুরি করে ফেলাটা কি সহজ? এই সেই সচিন তেন্ডুলকর। যাঁকে সম্প্রতি দেখা গেল কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেলতে।
একদিন আগেই বিমান থেকে কাশ্মীরের পাহাড়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তখনও পরিষ্কার হয়ে গিয়েছিল এবার তাঁর গন্তব্য কাশ্মীর। ঘুরে দেখবেন স্বর্গকে। এই মুহূর্তে কাশ্মীরের অনেক জায়গাই বরফে ঢাকা। মাঝে মাঝেই তুষারপাত হচ্ছে। শ্রীনগরে তো। দু’দিন আগে এত আবহাওয়া খারাপ ছিল যে দীর্ঘ সময় জম্মু-শ্রীনগর হাইওয়েতে আটকে থাকতে হয়েছিল হাজার হাজার ট্যুরিস্টকে। তার মধ্যেই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের স্বাদ উপভোগ করতে হাজির স্বয়ং ক্রিকেটের ঈশ্বর।
সচিন নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছে স্ত্রী অঞ্জলী। রাস্তায় যেতে যেতেই দেখতে পান স্থানীয় একদল ছেলে রাস্তায় ক্রিকেট খেলছেন। সামনে ক্রিকেট দেখে কি আর সচিন তেন্ডুলকর গাড়ির মধ্যে বসে থাকতে পারেন? গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গেই নেমে পড়েন। তাঁকে দেখে তো হতবম্ব সবাই। তাঁদের কে সচিন বলে, “আমি কি তোমাদের সঙ্গে খেলতে পারি? কোথায় তোমাদের মেইন বোলার?” এর পর তাঁদের একজনের থেকে ব্যাট ধার নিয়ে চলল সচিনের ব্যাটিং। কখনও তুলে মারলেন আবার কখনও শুধই হালকা টোকা। তার পর সবার সঙ্গে সেলফি নিজেই নিলেন।
এর আগেও দেখা গিয়েছে সচিন দেশের বিভিন্ন জায়গায় একা একাই ঘুরে বেরাচ্ছেন। কখনও সঙ্গে স্ত্রী। পাহাড়ি ছোট্ট গ্রামই তাঁর বেশি পছন্দ। সেখানে গিয়ে নিজে রান্না করছেন, ট্রেক করছেন কঠিন রাস্তায়। এর মধ্যেই নতুনভাব বেঁচে থাকার, ভাল থাকার রসদ খুঁজে পান কোটি কোটি মানুষের হার্টথ্রব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
