অলস্পোর্ট ডেস্ক: আইপিএল শুরু হতে আর মাত্র ২২ দিন বাকি। তার মধ্যেই লখনউ সুপার জায়েন্টের সহ-অধিনায়ক বদল করা হল। বৃহস্পতিবার এক বিবৃতিতে সমাজমাধ্যমে এই কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিই কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এ বার দলের সহ-অধিনায়ক হচ্ছেন ওয়েস্ট ইন্ডিসের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। অধিনায়কের দায়িত্ব থাকছে কেএল রাহুলের উপরই। পঞ্চম টেস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট থেকেও ছিটকে যেতে হয়েছে কেএল রাহুকে। এ দিন বিসিসিআইয়ের ঘোষণার পরই লখনউ তাদের সহ-অধিনায়কের বদলের কথা প্রকাশ্যে আনল।
২০২২ এবং ২০২৩ সালে লখনউ-এর সহ-অধিনায়ক ছিলেন ক্রুনাল পাণ্ড্যে। চোটের কারণে ২০২৩ আইপিএলের দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন রাহুল। তাঁর অনুপস্থিতিতে ক্রুনাল পাণ্ড্যের হাতে তুলে দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। সেই সময় পুরান ক্রুনালের নেতৃত্বে খেলেন। গত বছরই পুরান লখনউ-এর হয়ে প্রথম খেলেন। ১৬ কোটির বিনিময়ে পুরানকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্ট।
মরসুমে ১৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৫৮ রান, গড় ২৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১৭২.৯৫। ২০২১ এবং ২২ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন পুরান। এ বার আইপিএলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন তিনি।
২৪ মার্চ লখনউ প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। হায়দরাবাদে রাহুল শেষ ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার পরই চোটের কারণে দল থেকে ছিটকে যান তিনি। বৃহস্পতিবার রাহুলকে পঞ্চম টেস্টের দলেও না রাখার কথা জানিয়ে দিয়েছে বোর্ড। তার পরই নতুন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল লখনউ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
