অলস্পোর্ট ডেস্ক: এক পাকিস্তানি বক্সার সতীর্থের ব্যাগ থেকে টাকা চুরি করে ইতালিতে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে মঙ্গলবার পাকিস্তান অ্যামেচার বক্সিং ফেডারেশন জানিয়েছে। অলিম্পিক বাছাইপর্বের একটি টুর্নামেন্টে অংশ নিতে ইতালি গিয়েছেন জোহাইব রশিদ। ফেডারেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে তাঁরা বিষয়টি ইতালিতে পাকিস্তান দূতাবাসের নজরে এনেছেন এবং ঘটনার বিষয়ে পুলিশের কাছে রিপোর্টও করা হয়েছে।
জাতীয় ফেডারেশনের সেক্রেটারি কর্নেল নাসির আহমেদ বলেন, “অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টে অংশ নিতে পাঁচ সদস্যের দলের অংশ হিসেবে জোহাইব রশিদ যেভাবে সেখানে গিয়েছিলেন তা ফেডারেশন এবং দেশের জন্য সবচেয়ে বিব্রতকর।”
জোহাইব গত বছরের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিল এবং তাকে পাকিস্তানের একজন উঠতি প্রতিভা হিসাবে বিবেচনা করা হচ্ছিল।
নাসির বলেন যে একজন মহিলা বক্সার লরা ইকরাম প্রশিক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন এবং জোহাইব সামনের ডেস্ক থেকে তাঁর রুমের চাবি নেন এবং হোটেল থেকে অদৃশ্য হওয়ার আগে একটি পার্স থেকে তার বৈদেশিক মুদ্রাও চুরি করেছিল।
“পুলিশকে জানানো হয়েছে এবং তারা এখন তাকে খুঁজছে কিন্তু সে কারও সঙ্গে যোগাযোগ করছে না,” নাসির বলেন।
এমনটা প্রথম নয় যে কোনও পাকিস্তানি অ্যাথলিট জাতীয় দলের সঙ্গে বিদেশে গিয়েছেন এবং ভাল ভবিষ্যতের আশায় নিরুদ্দেশ হয়ে গিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
