এই গাড়িটিই দুর্ঘটনার মুখে পড়ে। ছবি—ভিডিও থেকে স্ক্রিনশট
অলস্পোর্ট ডেস্ক: রবিবার হাঙ্গেরির একটি মোটরস্পোর্ট র্যালিতে বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। এই র্যালিতে অংশ নেওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। যার ফলে চারজনের মৃত্যু এবং দুই শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম হাঙ্গেরিতে দুই দিনের এজটারগম নাইর্গেস র্যালিতে অংশ নেওয়া গাড়িটি কেন রাস্তা থেকে উল্টে গেল তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, স্লোভাকিয়ান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোমারম এজটারগম কাউন্টির বাজোট শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
আটটি অ্যাম্বুলেন্স এবং চারটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয় এবং র্যালি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।
এমটিআই নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে সাইটের প্যারামেডিকদের মতে, দুইজন দর্শক গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজন শিশুর এখনও প্রাণ সংশয় রয়েছে বলে জানানো হয়েছে। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন শিশু-সহ আরও ছয়জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্যারামেডিকরা।
হাঙ্গেরিয়ান ন্যাশনাল মোটরস্পোর্ট অ্যাসোসিয়েশন নিহতদের আত্মীয় ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে বিলম্ব না করে দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
