Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পাওয়ায় শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামেননি না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। ১৫ অগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। গিলের অনুপস্থিতিতে কেএল রাহুল দলের নেতৃত্ব দেবেন এবং তিনিই টসের জন্য মাঠে নেমেছিলেন। শ্রীলঙ্কা একাদশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘‘বৃহস্পতিবার ভারতের অনুশীলনের সময় অধিনায়ক শুভমন গিলের ডান হাতের অনামিকায় আঘাত লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি এসএলসি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলবেন না। বিসিসিআই-এর মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। গিলের অনুপস্থিতিতে কেএল রাহুল দলের নেতৃত্ব দেবেন।’’

চার দিনের পরিবর্তে তিন দিনে নামিয়ে আনা এই প্রস্তুতি ম্যাচটি ১৫ অগস্ট গলে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের জন্য প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সুযোগ। জুন মাসে শেষবার টেস্ট ক্রিকেট খেলা ভারতের জন্য এই ম্যাচটি শ্রীলঙ্কার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার। মূলত স্পিন-সহায়ক পিচে খেলে নেওয়ার একটি জরুরি সুযোগ করে দিচ্ছে।

এই ম্যাচটির মাধ্যমেই ফিল্ডিং কোচ হিসেবে শুভদীপ ঘোষের দায়িত্ব পালন শুরু হচ্ছে; এর আগে বিসিসিআই তাঁর পূর্বসূরি টি দিলীপ এবং সহকারী কোচ রায়ান টেনের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে, বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন ছোটখাটো চোট থেকে সেরে ওঠার পথে থাকলেও, হাঁটুর চোটের কারণে দলে নেই প্রধান ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ।

বুমরাহর অনুপস্থিতিতে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। পাশাপাশি, শ্রীলঙ্কার দলে থাকা একাধিক বাঁহাতি ব্যাটারের মোকাবিলা করার জন্য অফ-স্পিন অলরাউন্ডার সারাংশ জৈনকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা ভারতের জন্য ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে ভালো পারফরম্যান্স করা অত্যন্ত জরুরি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *