Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: রিও ডি জেনেইরোতে আইএসএসএফ বিশ্বকাপ মহিলাদের ৫০ মিটার রাইফেল তিন পজিশনে রুপো জিতে নিলেন ভারতীয় শুটার নিশ্চল। সোমবার টুর্নামেন্টের শেষদিনে ভারতকে দ্বিতীয় পদক এনে দেন তিনি। এটি তাঁর প্রথম সিনিয়র বিশ্বকাপ। রিও বিশ্বকাপ ফাইনালে ৪৫৮.০ স্কোর নিয়ে নরওয়ের তারকা শুটার জিনেট হেগ ডুস্ট্যাডকে পিছনে ফেলে দেন। ডুস্ট্যাড বর্তমান এয়ার রাইফেল ইউরোপীয় চ্যাম্পিয়ন এবং ৩০০ মিটার থ্রিপি বিশ্ব চ্যাম্পিয়ন এবং পাঁচটি সোনাসহ তাঁর নামে ১২টি আইএসএসএফ বিশ্বকাপ পদক রয়েছে। টোকিও অলিম্পিকেও তিনি চতুর্থ হয়েছিলেন।

গোটা দিনটা জুড়েই নিশ্চলের শ্যুটিং ফর্ম দারুণ ছিল। মহিলাদের থ্রিপি-র যোগ্যতা অর্জন পর্বে তিনি জাতীয় রেকর্ড ভেঙে দেন। তিনি বলেন, “এটি আমার প্রথম বিশ্বকাপ ফাইনাল এবং আমি পদক জিতেছি, তাই আমি খুব খুশি।”

এদিন সকালে শেষ রাউন্ডে মোট ১৮ জন শুটারকে দু’টি রাউন্ড থেকে বাতিল করা হয়। মোট ছিলেন ৭৩ জন প্রতিযোগীকে। নিশ্চলের নিশ্চিত যোগ্যতা অর্জনের জন্য রিলে ওয়ানে ৫৮৭ শট করেন। একইভাবে তার দুই স্বদেশী মহিলা প্রতিযোগী, প্রাক্তন জাতীয় রেকর্ডের অধিকারী আঞ্জুম মুদগিল এবং আয়ুশি পোদ্দার, দুজনেই রিলে টু-তে ছিলেন।

এর পর যোগ্যতা অর্জন পর্বে, নিশ্চল প্রোনে নিখুঁত ২০০-সহ দুরন্ত ৫৯২ শট করেন। গত বছর কায়রোতে রাষ্ট্রপতি কাপে আঞ্জুমের ৫৯১ শটের রেকর্ডকে ছাঁপিয়ে গেলেন তিনি। আঞ্জুম এদিন ৫৮৬ শট করেন, কিন্তু এক পয়েন্টের ব্যবধানে ফাইনালে পৌঁছতে পারেননি তিনি। শেষ করেন ১০তম স্থানে। আয়ুশি ৫৮০ নিয়ে ৩৫তম স্থানে শেষ করেন।

ডুস্ট্যাড ছাড়াও, কোয়ালিফিকেশন টপার (৫৯৪) এবং বিশ্ব চ্যাম্পিয়ন চিনের ওয়ানরু মিয়াও, ২০১৮ সালের যুব অলিম্পিক চ্যাম্পিয়ন ডেনমার্কের স্টেফানি গ্রুন্ডসোই, ইতালিয় অলিম্পিয়ান সোফিয়া চেকারেলো এবং সিনিয়র পোলিশ শ্যুটার অ্যানেটা স্ট্যানকিউইচ ছিলেন।

১৬ সদস্যের ভারতীয় দলটি রিও বিশ্বকাপ থেকে একটি সোনা এবং একটি রুপোর পদক নিয়ে তালিকায় সপ্তম স্থানে শেষ করেছে। ইলাভেনিল ভালারিভানও অসাধারণ দক্ষতায় মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন।

সপ্তাহের শুরুতে আরও দু’জন ভারতীয় সম্ভাব্য ব্যবধানে সবচেয়ে কম ব্যবধানে ফাইনালে ওঠা হাতছাড়া করেন। বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন রাহি সরনোবাত, মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে ১০-রিংয়ে কম শট নেওয়ার কারণে ছিটকে যান।

এছাড়াও রবিবার, আর একজন অভিজ্ঞ ভারতীয় শ্যুটার চেইন সিং, পুরুষদের থ্রিপি-র ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *