Cart Total Items (0)

Cart

All Sports India
পেসার স্কট বোল্যান্ড ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির (বিজিটি) আসন্ন অ্যাডিলেড টেস্টে আহত জশ হ্যাজলউডের জায়গায় খেলবেন।
বৃহস্পতিবার সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বরোদা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত রানের রেকর্ড করে ফেলল।
শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে অ্যাডিলেডে দলের অনুশীলনের সময় ফ্যানদের "অভব্য" মন্তব্য করার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজে ভারতের অনুশীলনে ফ্যানদের ঢোকা বন্ধ করে দেওয়া হল।
সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বুধবার শারজাহতে গ্রুপ-এর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব।
চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপী বলের অ্যাডিলেড টেস্টের আগে, ভেন্যুর প্রধান পিচ কিউরেটর ড্যামিয়ান হফ বলেছিলেন যে পিচে ছয় মিলিমিটার ঘাস ব্যবহার করা হবে।
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর মঙ্গলবার ছত্রপতি শিবাজি মহারাজ পার্কে বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত বিঠল আচরেকারের একটি স্মৃতিসৌধের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন।
গুজরাট ওপেনার উরভিল প্যাটেল মঙ্গলবার এমারল্ড হাই স্কুল গ্রাউন্ডে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ছয় দিনের ব্যবধানে তাঁর দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিটি করে ফেললেন।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীর দেশ থেকে ফিরে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সঙ্গে আবার যোগ দেবেন। গম্ভীর ব্যক্তিগত কারণে প্রথম টেস্টের পর দেশে ফিরে এসেছিলেন। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের আগে যে তিনি ফিরে যাবেন তেমনটাই...
দেশের অন্যতম সেরা প্রতিভা হিসাবে উত্থান, পৃথ্বী শ'র ক্যারিয়ার গত ২-৩ বছর ধরে বড় ধাক্কা খেয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুম শুরুর আগে এই ওপেনিং ব্যাটারের কোনো দল নেই। নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ তাঁকে দলে নেয়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ নিলামে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে আনতে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতা ফ্র্যাঞ্চাইজি কর্তাদের অধিনায়ক নির্বাচন কঠিন করে তুলেছে।