Cart Total Items (0)

Cart

All Sports India
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা আরও বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়ে একটি নতুন খবর সামনে এনেছে।
ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক যশপ্রীত বুমরাহ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে তাঁর দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ হারকে পিছনে ফেলেই এই সিরিজ খেলতে নামছে।
ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পন্থ যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মেগা নিলামে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে থাকা নাম তা নিয়ে কোনও সংশয় নেই।
ভারতীয় ক্রিকেট দল পার্থে অস্ট্রেলিয়ার নামার আগে হাতে রয়েছে আর মাত্র তিন দিন। সিরিজ শুরুর আগে চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে দলের দুই টপ অর্ডার ব্যাটারই প্রথম টেস্টে খেলতে পারছেন না।
পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সোমবার বলেছেন যে বিসিসিআই পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার করার বিষয়ে তিনি এখনও আইসিসির কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাননি।
প্রথম টেস্টে পার্থের অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর দেখা যাবে না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতের নেতৃত্বে তাঁর জায়গায় দেখা যাবে সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহকে।
২০২৫ নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে বিহারের ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নাম শিরোনামে উঠে এসেছে।
টপ-অর্ডার তারকা ব্যাটার শুভমান গিল তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচারের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। শনিবার ভারতীয় দলের জন্য এই খবর একটি বড় ধাক্কা।
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ভর করে শনিবার রঞ্জি ট্রফি মরসুমে তাদের প্রথম জয় তুলে নিল বাংলা ক্রিকেট দল। শনিবার তারা এলিট গ্রুপ সি ম্যাচে মধ্যপ্রদেশকে ১১ রানে হারিয়ে দিল।
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং স্ত্রী রিতিকা সাজদের ঘরে পুত্র সন্তানের জন্ম হল। এই দম্পতির তরফে কিছু জানানো না হলেও শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে।