Cart Total Items (0)

Cart

All Sports India
আরও একবার স্বপ্নের সামনে দাঁড়িয়ে বাংলা ফুটবল দল। মাঝে মাত্র একটা ম্যাচ। আর সেটা জিতে নিতে পারলেই আট বছর পর আবার সন্তোষ ট্রফি ঘরে তুলবে বাংলা। অতীতেও এমন একটা সময় এসেছিল কিন্তু সব বাধা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলার ফুটবল।...
হায়দরাবাদ এফসি শেষ মুহূর্তের গোলে তাদের তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ায় হতাশ ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোন। তবে এই ফলের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।
হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামের লাল-নীল ফাঁকা গ্যালারির এক কোণা থেকে মাঝে মাঝেই হুঙ্কার উঠল “এইচএফসি, এইচএফসি”। অতীতে ভারতীয় ফুটবলে হায়দরাবাদের একটা অবদান ছিল। তার পর তা কমতে কমতে শূন্য হয়ে যায় প্রায়।
দেওয়ালে পিঠ ঠেকেই রয়েছে দলটার। প্রতিভা নেই এমনটাও নয়। কোচ চেরনিশভও চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। অভিষেক মরসুমের শুরু থেকেই কঠিন প্রতপক্ষদের রীতিমতো বেগ দিয়েছে কলকাতার তৃতীয় প্রধান। কিন্তু সব কিছু করেও আশানুরূপ ফল পায়নি মহমেডান এসসি।
আইএসএল-এর ইতিহাসে হোসে মোলিনা কখনও পর পর দুই ম্যাচে হারের মুখ দেখেননি। সেই ইতিহাসে আস্থা রেখেই বৃহস্পতিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট।
এটাই আসলে ফুটবল। একটা, দুটো ম্যাচেই বদলে যেতে পারে ভাগ্য বা যাঁদের নিয়ে ভাবাই হয়নি তাঁরাই হয়ে উঠতে পারেন ভরসা। চলতি আইএসএল মরসুমে এই দু'য়েরই উদাহরণ ইস্টবেঙ্গল এফসি।
বৃহস্পতিবার হায়দরাবাদে কোয়ার্টার ফাইনালে ওড়িশার মুখোমুখি হয়েছিল বাংলা। সেখানে তাঁরা ৩-১ গোলে হারিয়ে দিল ওড়িশাকে। এই জয়ের সঙ্গেই সেমিফাইনালে পৌঁছে গেল দল।
টানা জিততে থাকা একট দল যখন হারের মুখ দেখে তখন সেটা হজম করা বেশ কঠিন হয়। মোহনবাগানের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই। এক তো দীর্ঘ অপরাজিত থাকা সঙ্গে ক্লিনশিট, আর এই পারফর্মেনসই মোহনবাগানকে পৌঁছে দিয়েছিল লিগ টেবলের শীর্ষে।
মহমেডানের এসসির সামনে এটিই ছিল শেষ সুযোগ ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেখানেও বড় ব্যবধানে হারের মুখ দেখতে হল চের্নিশভের ছেলেদের। ১২ ম্যাচে একটি জয়, দুটো ড্র ও ন’টি হারের সঙ্গে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শেষ ১৩ নম্বরে রয়েছে কলকাতার...
যুবভারতীর গ্যালারি জুড়ে জ্বলল মশাল, উঠল হুঙ্কার, "জয় ইস্টবেঙ্গল"। এই শীতের বৃষ্টিভেজা শহরেও গ্যালারি মাতালেন প্রায় ১৭ হাজার সমর্থক। দু’ম্যাচ পর আবার দলে ফিরলেন ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা দিমিত্রিয়স দিয়ামান্তাকস।