শীর্ষে থাকাটা সব সময়ই চাপের। আসলে ওই জায়গাটা ধরে রাখাটা আসল চ্যালেঞ্জ। আগেই শীর্ষে পৌঁছে মেনে নিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা।
প্রতিপক্ষ যখন কেরালা ব্লাস্টার্স তখন মোহনবাগানের সাহাল আব্দুল সামাদকে ঘিরে যে উত্তেজনা অনেকটাই বেশি থাকবে সেটাই স্বাভাবিক।
লক্ষ্যটা ছিল জয়ের হ্যাটট্রিকের। আইএসএল-এ যা কখনও করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। এবার সেটাই তাতাচ্ছিল পুরো দলকে। কোচ অস্কার ব্রুজোঁও পর পর জয়ে ছিলেন আত্মবিশ্বাসের তুঙ্গে। আগের দিন বলেই দিয়েছিলেন, এবারের ইস্টবেঙ্গল নতুন অধ্যায়ের সূচনা করবে।
দুই ম্যাচের দুই সেরাকে নিয়েই দুই দলের দুই কোচ অস্কার ব্রুজোঁ ও সার্জিও লোবেরা এসেছিলেন প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে। যাঁরা গত ম্যাচে আত্মবিশ্বাস দিয়েছেন দলকে। এদিকে ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ আর অন্যদিকে ওড়িশা এফসির লালরিনজুয়ালা।
সাত ম্যাচ পর জয়ে ফিরেই পর পর দুই ম্যাচে জিতে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ যখন ওড়িশা এফসি তখন লড়াইটা আরও কঠিন। ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে শুরুর দিকেই ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারের মুখ...
পেপ গার্দিওলা, যিনি নভেম্বরে ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, বলেছেন যে ম্যানচেস্টারের প্রধান কোচ হিসাবে তাঁর শেষ চুক্তি এটি। “আমি এটা ছেড়ে যেতে চাই এবং গলফ খেলতে চাই, কিন্তু পারি না।
জ্বলছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে হিংসাত্মক পরিবেশ। আর তার মধ্যেই সব থেকে বেশি বিপদের মুখে সে দেশের সংখ্যালঘু মানুষ। তাঁদের উপর চলছে অন্যায় অত্যাচার।
আই লিগ থেকে আইএসএল-এ উত্থানের সময় মহামেডান এসসির মূল এবং একমাত্র স্পনসর ছিল বাঙ্কার হিল। আইএসএল-এর ছাড়পত্র পাওয়ার পর স্পনসরের সঙ্গে সাময়িক সমস্যা দেখা দিলেও পরবর্তী সময়ে তা মিটিয়ে এক সঙ্গে চলার পথেই হাঁটে দুই পক্ষ।
এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ কোয়ালিফায়ার ফাইনাল রাউন্ডের গ্রুপ সি-তে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারতীয় ফুটবল দলও।
টানা সাত ম্যাচে অপরাজিত থাকার পরও মোহনবাগান সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ বলছেন, আরও উন্নতি করতে হবে তাঁর দলকে। এখানেই থেমে থাকলে চলবে না, পরিশ্রম চালিয়ে যেতে হবে তাঁর দলের ছেলেদের।
