Cart Total Items (0)

Cart

All Sports India
ইন্ডিয়ান সুপার লিগে থামানো যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ। ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে তারা। রবিবারও গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চলতি লিগের সাত নম্বর জয়টি তুলে নেয় সবুজ-মেরুন বাহিনী।
তিনি ছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রশাসক। তাঁর হাত ধরেই দেশের ফুটবল প্রশাসন অন্যমাত্রা পেয়েছিল। তিনি প্রদ্যুৎ দত্ত। ভারতীয় ফুটবলে দত্ত পরিবারের বিভিন্ন সময়ে নানা ভূমিকা থেকেছে।
চেন্নাইন এফসি-র মতো শারীরিক ভাবে এগিয়ে থাকা দলকে যে কৌশলের লড়াইয়ে হারাতে হবে, তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ।
গত ম্যাচে প্রথম জয় পেয়েছিল তারা। শনিবার ফের জয় পেল ইস্টবেঙ্গল এফসি। শনিবার সন্ধ্যায় চেন্নাইন এফসি-কে ২-০-য় হারিয়ে লিগ টেবলের সর্বশেষ স্থান থেকে দুই ধাপ উঠে এল লাল-হলুদ বাহিনী।
লিগ টেবলের মাঝামাঝি জায়গায় থাকা নর্থইস্ট একটি ম্যাচে হেরেছে বলে এই ম্যাচ তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হতে পারে, এমন তত্ত্ব মানতে রাজি নন সবুজ-মেরুন বাহিনীর কোচ হোসে মোলিনা।
ঘরের মাঠে জয়ে ফিরল পাঞ্জাব এফসি। ঘরের মাঠে গত দুই ম্যাচে জিততে পারেনি তারা। হারে নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার কাছে। কিন্তু শুক্রবার মহমেডান এসসি-র বিরুদ্ধে ঘরের মাঠে জয় পেল তারা।
অষ্টম ম্যাচে চলতি লিগের প্রথম জয় পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে এলেও ইস্টবেঙ্গল শিবিরের চিন্তা এখন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে শনিবারের অ্যাওয়ে ম্যাচ।
লিওনেল মেসি এবং ইন্টার মিয়ামি ফিফার নতুন ৩২ দলের ক্লাব বিশ্বকাপ শুরু করবে যখন মেজর লিগ সকার দল ১৫ জুনের উদ্বোধনী ম্যাচে মিশরের আল আহলির সঙ্গে খেলবে, বৃহস্পতিবার টুর্নামেন্টের ড্রয়ের পর জানা গিয়েছে।
আই লিগ জিতে যারা গত মরসুমে প্রথম আইএসএলে খেলেছিল, শুক্রবার সেই পঞ্জাব এফসি মুখোমুখি হবে এ বার প্রথম আইএসএলে খেলা মহমেডান এসসি-র।
গিনির জুন্টা প্রধানকে উৎসর্গ করা একটি ফুটবল ম্যাচে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সোমবার সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে।