এক শিবিরে যখন হতাশার অন্ধকার নেমে এসেছে, অন্য শিবিরে তখনও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি গোলশূন্য হওয়ার পর দুই শিবিরের চেহারা এ রকমই।
মাত্র ৩৬ সেকেন্ডে ১১ জনের দল হয়ে গেল ৯ জনের। ইন্ডিয়ান সুপার লিগে ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের জন্য কিন্তু সেখানে রেফারির বেশ কিছু অন্যায় সিদ্ধান্ত শুরুতেই বড় ধাক্কা দিল লাল-হলুদ ব্রিগেডকে।
রয় কৃষ্ণা, হুগো বুমৌসকে কী ভাবে আটকাবে মোহনবাগান রক্ষণ, তা দেখার আগ্রহ নিয়ে গ্যালারিতে হাজির থাকবেন ফুটবলপ্রেমীরা।
মরসুমের শুরুটা মোটেও ভাল হয়নি ইস্টবেঙ্গলের। ডুরান্ড থেকে আইএসএল, বার বার হতাশাই জুটেছে ভাগ্যে। আইএসএল ২০২৪-২৫-এ এখনও জয়ের মুখ দেখা হয়নি লাল-হলুদ ব্রিগেডের।
ভুটান থেকে অক্সিজেন নিয়ে ফিরেছে দল। ড্রেসিংরুমও চনমনে। অনুশীলনেও তৎপর ফুটবলাররা। অস্কার ব্রুজোঁ জমানায় দেখা গেল অনুশীলনের রাখ-ঢাক সব উধাও।
সময়টা ভাল যাচ্ছে না মহমেডানের। অভিষেকেই দারুণ খেলে নজর কেড়ে নিয়েছিল কলকাতার তৃতীয় প্রধান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন মহমেডান এসসি কোচ চেরনিশভ।
রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন (এমএফএ) দ্বারা তিনটি ক্লাব, ২৪ জন খেলোয়াড় এবং তিনজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে।
ইন্ডিয়ান সুপার লিগে গত কয়েকটি মরশুমে অসাধারণ ধারাবাহিকতার জন্য দিমিত্রিয়স পেট্রাটস মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের অন্যতম হয়ে উঠেছেন।
মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ জন সম্ভাব্য ফুটবলারের তালিকা প্রকাশ করলেন দলের প্রধান কোচ মানোলো মার্কেজ। হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে ১৮ নভেম্বর। ১১ নভেম্বর থেকে হায়দরাবাদে এই দলের প্রস্তুতি শিবির শুরু হবে।
পারোর বিরুদ্ধে লড়াইয়ে ফেরা ও বসুন্ধরার বিরুদ্ধে তাদের দাপুটে পারফরম্যান্সই ইস্টবেঙ্গল শিবিরে নতুন করে আত্মবিশ্বাসের বারুদ জমিয়ে তোলে
