Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ বুধবার ২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করে দিলেন, যারা জুনে ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য প্রশিক্ষণ শিবির ১৮ মে কলকাতায় একত্রিত হবে।
অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংসের ট্রান্সফারের সঙ্গে যুক্ত একটি "কারিগরি ত্রুটি"র কারণে ইন্ডিয়ান সুপার লিগ জয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে নতুন খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার উপর জাতীয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বারই প্রথম সুপার কাপ ফাইনালে উঠেছিল জামশেদপুর এফসি। কিন্তু লক্ষ্য পূরণ হল না তাদের। ৩-০-য় তাদের হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল এফসি গোয়া।
শুক্রবার ভুবনেশ্বরে হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল ধুমধাম করে। সেখানে শুভাশিস বোস এবং সৌম্য গুগুলোথকে ২০২৪-২৫ সালের AIFF সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হলেন।
এত ভাল শুরু করেও শেষটা হল হতাশাজনক। মোহনবাগানের হয়ে একদল ভারতীয় ফুটবলারদের লড়াই সত্যিই মন কেড়ে নিয়েছিল আপামর ফুটবলপ্রেমীদের।
বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ঘোষণা করেছে যে, ভারতীয় পুরুষ ফুটবল দল ৪ জুন দেশের বাইরে উচ্চ র‍্যাঙ্কিংয়ে থাকা থাইল্যান্ডের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।
তথাকথিত অনভিজ্ঞ দল নিয়ে কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে জিতে অনেককেই অবাক করে দেওয়ার পর এ বার মোহনবাগান সুপার জায়ান্টের সামনে সেমিফাইনালে শক্তিশালী এফসি গোয়া।
সোমবার বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
মোহনবাগান ক্লাবে নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে অনেকদিনই হল। তা নিয়ে মাঝে মাঝেই উত্তেজনা ছড়াচ্ছে। আইএসএল-এর শেষের দিকে মোহনবাগানের ম্যাচ থাকলেই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা গিয়েছে দুই পক্ষের স্বপক্ষে ব্যানার।
শনিবার সেভিলে কোপা দেল রে ক্লাসিকোর ফাইনালে বার্সেলোনার ডিফেন্ডার জুলেস কাউন্ডে অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করেন। এর ফলে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নেয় কাতালানরা।