Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সমরকন্দে ঘরের মাটিতে আয়োজক দেশ উজবেকিস্তান দাবা অলিম্পিয়াডে সোনা জিতল। গতবারের চ্যাম্পিয়ন ভারতকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল। জার্মানি যেখানে ব্রোঞ্জ পেয়েছে, সেখানে শীর্ষ বাছাই আমেরিকা শেষ করেছে চতুর্থ স্থানে। মহিলাদের দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে চীন। কাজাখস্তান ও ভারতকে পিছেনে ফেলে।

ইংল্যান্ড ১২তম স্থানে শেষ করেছে ১১ নম্বর বাছাই হয়ে। ইংল্যান্ডের মহিলা দাবাড়ুরা অবশ্য ২০ নম্বর বাছাই হয়েও ১৫ নম্বর স্থান দখল করেছে। এটা সাম্প্রতিককালের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে ভাল ফল। মাইকেল অ্যাডামস ও লুক ম্যাকশানে নিজেদের বোর্ডে ভাল খেললেও অল্পের জন্য ব্যক্তিগত পুরষ্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। তবে সবাইকে চমকে দিয়েছে ১১ বছরের হ্যারো স্কুলের ছাত্রী ইংল্যান্ডের বোধনা শিভানন্দন। ১১র মধ্যে ৮ স্কোর করে একটি মাত্র গেম হেরে নতুন রেকর্ড গড়েছে বোধনন্দন। কোনও বিশ্রাম না নিয়ে পরপর খেলে গেছে সে। ২০০২ সালে কাতেরিনা লাগনোর সবচেয়ে কম বয়সী মহিলা গ্রান্ড মাস্টার (‌ডব্লিউজিএম)‌ হওয়ার রেকর্ড ভাঙে বোধনন্দন। একইসঙ্গে ওপেন লেভেলে ইন্টারন্যাশানাল মাস্টার (‌ আইএম)‌ খেতাব পেতে তিনটি নর্ম পাওয়া জরুরি তার। ইতিমধ্যেই ২টি লাভ করেছে সে। বোধনন্দনের দাবা অলিম্পিয়াডের শেষ রাউন্ডের গেম দেখে সকলের ম্যাগনাস কার্লসনের দক্ষতাকে মনে করিয়েছে। যদি বোধনন্দন তার ১২তম জন্মদিনের আগে তৃতীয় নর্ম পেয়ে আইএম হয়, তাহলে মহিলাদের মধ্যে সর্বকালের ১ নম্বর জুডিথ পোলগারের সবচেয়ে কম বয়সী আইএম হওয়ার ভেঙে দেবে। একইসঙ্গে সবমিলিয়ে বিশ্বের প্রথম ১০ জন সবচেয়ে কম বয়সী আইএম দাবাড়ুর তালিকায় ঢুকে পড়বে।

বোধনন্দনের পাশাপাশি নজর কেড়েছে তুরস্কের ইয়াগিজ কান এরডোগমাস। ১৫ বছর বয়সী এই দাবাড়ু ব্যাক্তিগত রুপো জিতেছে অপরাজিত থেকে। লাইভ রেটিংয়ে ১৭ নম্বরে পৌঁছে। যা এই বয়সে ববি ফিশারের সমান ও বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনের থেকে এগিয়ে। কার্লসেনের ওই সময় বয়স ছিল ১৫।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...