Cart Total Items (0)

Cart

All Sports
হার্দিক পাণ্ড্য

অলস্পোর্ট ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-এর দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না ভারত। সাত উইকেট হারিয়ে ১৫২ রানেই সীমাবদ্ধ থাকল ভারত। দুই উইকেটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। টি২০-এর প্রথম ‌ম্যাচে ভারত নয় উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছিল। আগের ম্যাচের থেকে রান কিছুটা ভাল তুললেও তা কোনও কাজে দিল না। এই ম্যাচের পর ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্যে মোটেই খুশি নন দলের ব্যাটারদের পারফর্ম্যান্সে। তাঁর মতে ব্যাটসম্যানদের আরও দ্বায়িত্বশীল হতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর ভারত অধিনায়ক বলেন, ‘‘সত্যি বলতে আমাদের ব্যাটিং পারফর্ম্যান্সে আমি মোটেই খুশি নই। পরপর উইকেট পড়ছিল। আমরা আরও ভাল ব্যাটিং করতে পারতাম। ১৬০-এর বেশি বা ১৭০ রান তুললে তা ভাল রান হত। ব্যাটারদের আরও দ্বায়িত্ববান হতে হবে।’’

পরপর দুটো টি২০ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হল ভারতকে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ০-২-এ পিছিয়ে পড়েছে। শুভমন গিল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন কেউই তেমন রান তুলতে পারেননি এই দুই ম্যাচে।

হার্দিক বলেন, ‘‘বর্তমানে আমাদের দলের যা পরিস্থিতি তাতে প্রথম সাতজন ব্যাটসম্যানের ওপর ভরসা রাখতে হবে যাতে তাঁরা ভাল খেলেন এবং আশা করব বোলাররা ম্যাচ জেতাবে। আমাদের দলের সঠিক ভারসাম্য খঁজে বের করতে হবে। পাশাপাশি ব্যাটসম্যনদের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে।’’

তিলক ভর্মা তাঁর অভিষেক ম্যাচে ভাল খেলেছেন। দলের মোট রানের বেশির ভাগটাই এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর ব্যাটিং দেখে হার্দিক পাণ্ড্যে বলেন, ‘‘ও যেভাবে ব্যাট করেছে আমরা এরকমই ব্যাটিংই চেয়েছিলাম। চার নম্বরে বাঁ-হাতি ব্যাটার হিসাবে ও আমাদের পুরো ম্যাচে ডান-বাঁ জুটি ধরে রেখেছিল। সঙ্গে ডান-হাঁতি ব্যাটারের একসঙ্গে ব্যাটিং খেলার মান বাড়াবে। যুব ক্রিকেটাররা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সাহসী।’’

টি২০ সিরিজের পর পর দুটো ম্যাচ জিতে খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। তিনি বলেন, ‘‘আমরা ভাল পজিশনে রয়েছি। আশা করি এর পরের ম্যাচগুলোও জিততে পারব। আমরা সবসময় জানতাম স্পিনের বিরুদ্ধে কীভাবে ব্যাটিং করতে হয়। ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা। আমি জানি ব্যাটাররা যখন প্রথম নামে তাঁরা প্রথম ওভারেই বড় শট নেয় না। তাই আমি চেষ্টা করি বোলারদের সুযোগ দিতে। বিশেষ করে জোরে বোলারদের ক্ষেত্রে আমি এমনটাই করেছিলাম। কারণ মাঠে গরম খুব বেশি ছিল।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *