Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইসলামাবাদ ইউনাইটেড অলরাউন্ডার ইমাদ ওয়াসিম রবিবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৪-এর ফাইনালে মুলতান সুলতানকে ১৫৯/৯ আটকে দিতে বড় ভূমিকা নেন। একাই তুলে নেন পাঁচ উইকেট। ওয়াসিম টি-টোয়েন্টি লিগে তাঁর সেরা পারফরম্যান্সের তালিকায় ইয়াসির খান, ডেভিড উইলির মতো ব্যাটারদের প্যাভেলিয়নে ফেরানো ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। কিন্তু তারপরই জড়িয়ে পড়েন বিতর্কে।

তাঁদের দলের ব্য়াটিংয়ের সময় ম্যাচ চলাকালীন দলের ড্রেসিংরুমে ধূমপান করতে গিয়ে ধরা পড়ে যান ক্যামেরায়। যা নিয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্যামেরা তাঁর উপর জুম হতেই দেখা যায় তিনি ড্রেসিংরুমে বসে ধূমপান করছেন। তাঁকে মুলতান সুলতান ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করে। ওয়াসিমের চার ওভারে ৫/২৩-এর দুর্দান্ত পরিসংখ্যান ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের জয়ের ভিত্তি তৈরি করে দিয়েছিল।

মুলতান সুলতানকে ১৫৯-এ আটকে দেওয়ার পর, ওয়াসিমের দলকে লক্ষ্যে পৌঁছতে কিছুটা লড়াই করতে হয়। ম্যাচের শেষ বলে শেষ পর্যন্ত জয়ের রান আসে।

“আমি জানতাম না যে এটি সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে। শুধু দলের জয়ে প্রভাব ফেলতে চেয়েছিলাম। এটা ছিল একটি নতুন অভিজ্ঞতা – ফাইনালে পাঁচ উইকেট নেওয়া। আমাদের ম্যাচটি শেষ করা উচিত ছিল এক ওভার আগেই। আমি ক্রিকেট খেলতে পেরে খুশি। দলের জন্য অবদান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমার মধ্যে আর ৪-৫ বছরের ক্রিকেট বাকি আছে,” ইমাদ ওয়াসিম ফাইনালের পরে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *