Cart Total Items (0)

Cart

All Sports
অরিজিৎ সিং

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর হাই-প্রোফাইল ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হতে যাওয়ার আগে বিসিসিআই দেশের সেরা কিছু সঙ্গীত গায়কদের নিয়ে একটি ছোট্ট প্রি-ম্যাচ শো আয়োজন করতে চলেছে শনিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ক্রিকেট ফ্রন্টের সবচেয়ে চর্চিত বিষয় এখন‌। তারমধ্যে এই সঙ্গীত পারফর্ম্যান্সগুলি এদিনের কঠিন লড়াইয়ের ম্যাচকে খানিক হালকা করবে।

বিসিসিআই শুক্রবার টুইট করে সেইসব বিশেষ গায়কদের নামগুলি প্রকাশ্যে আনে। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং-এর মতোন সুপারস্টার গায়কেরা এদিন পারফর্ম করবেন ‌নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যদিও ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য আলাদা করে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল না। তবে বিসিসিআই ভারত-পাক প্রতিদ্বন্ধীতার জন্য বিশেষভাবে এই পরিকল্পনা নিয়েছে। আহমেদাবাদের স্টেডিয়ামে দেখা মি‌লবে বর্ণ্যাঢ্য সব অনুষ্ঠানের।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত বনাম পাকিস্তানের প্রি-ম্যাচ শো শুরু হবে কখন?

প্রি-ম্যাচ শো শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২:৩০ মিনিটে। এবং তারপর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়। তার আগে ১:৩০ মিনিটে টস করা হবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারত বনাম পাকিস্তান প্রি-ম্যাচ শো-তে পারফর্ম করবে কারা?

অরিজিৎ সিং, সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনের মতো জনপ্রিয় ভারতীয় গায়করা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *