Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত কৌর

অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে কঠোর শাস্তির পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে। একাধিক রিপোর্ট অনুসারে, হরমনপ্রীতকে তাঁর ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা হিসাবে দিতে হবে এবং তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে। হরমনপ্রীত তাঁর আউট মেনে নিতে পারেননি, এমনকি তৃতীয় ওয়ানডে-তে আউট হওয়ার পরে স্টাম্প ভেঙে ফেলেন যা ক্রিকেটের নীতি বিরুদ্ধ কাজ। খেলার পরে, তিনি ম্যাচ-পরবর্তী কথোপকথনে খোলাখুলিভাবে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন।

সেখানে তিনি বলেন, “ওরা [বাংলাদেশ] সত্যিই ভাল ব্যাটিং করেছে, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছে। ওরা যে সিঙ্গলগুলি নিচ্ছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে আমরা কয়েকটি রান ভুল করেও দিয়েছি কিন্তু যখন আমরা ব্যাটিং করছিলাম, খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল কিন্তু আমি আগেই বলেছি, কিছু হতাশাজনক আম্পায়ারিং করা হয়েছে এবং আম্পায়ারদের কিছু সিদ্ধান্তে আমরা সত্যিই হতাশ।”

আউট হওয়ার পর স্টাম্প ভেঙে ফেলার পাশাপাশি, হরমনপ্রীত তাঁর এলবিডব্লিউ আউটের বিষয়ে আম্পায়ার তনভীর আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জরিয়ে পড়েন। তারপর আবার তিনি সর্বসমক্ষে আম্পায়ারের সমালোচনাও করেন। ঘটনা এখানেই শেষ হয়নি, তিনি ম্যাচ-পরবর্তী ছবি তোলার ঠিক আগে আম্পায়ারের কাছে গিয়ে কিছু মন্তব্যও করেছিলেন বলে জানা গিয়েছে এবং বাংলাদেশ অধিনায়ককে তাঁর দল নিয়ে ড্রেসিংরুমে ফিরে যেতে বলেছিলেন তিনি।

“মাঠের মাঠের ঘটনার জন্য (উইকেট ভাঙার) তাঁকে তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হবে এবং অনুষ্ঠানে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, তাঁর জন্য তাঁকে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হবে,” সূত্রের খবর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *