ঈশান কিষান
অলস্পোর্ট ডেস্ক: শনিবার বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচের ঈশান কিষান তাঁর টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন এবং এর সঙ্গেই ছাঁপিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে। প্রথম পাঁচ ওয়ানডে ইনিংসে ৩৪৮ রান করে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান নিয়ে ঈশান মাপ দিলেন মাস্টার ব্লাস্টারকে। সচিনের রান ছিল ৩২১, শুভমান গিল ৩২০ এবং ক্রিস শ্রীকান্ত ২৬১ রানে রয়েছেন এই তালিকায়। একজন উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসাবে ব্যাক-টু-ব্যাক ফিফটি হাঁকানোর এমএস ধোনির রেকর্ডকেও ছুঁয়ে ফেললেন তিনি। এই কৃতিত্ব ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়কের। তিনি ২০১৭-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন।
রোমারিও শেফার্ড এবং গুদাকেশ মতির দুর্দান্ত বোলিংয়ের জেরে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটের সহজ জয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে। ভারতের ব্যাটিং নিয়ে যে পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট তাতে এই হার বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।কারণ মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই বাউন্স এবং ঘূর্ণির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। শনিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। .
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শার্দুল ঠাকুরের (৮ ওভারে ৩/৪২) বল হাতে একটি দুরন্ত স্পেলও বাঁচাতে পারেনি ভারতকে। অধিনায়ক শাই হোপের ৮০ বলে ৬৩ এবং কেসি কার্টি ৬৫ বলে ৪৮ জুটিতে ৯১ রান যোগ করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে। ৩৬.৪ ওভারে খেলা শেষ করে দেন ক্যারিবিয়ানরা। এর সঙ্গে ২০১৯-এর ডিসেম্বর থেকে পরপর ন’টি দ্বিপাক্ষিক ম্যাচে হারের পর এই প্রথম জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ঈশান কিষান (৫৫ বলে ৫৫) এবং শুভমান গিল (৪৯ বলে ৩৪) এর মধ্যে ৯০ রানের জুটিতে শুরু করার পর মাত্র ৭.২ ওভারে ২৩ রানে পাঁচ উইকেট হারায় ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
