Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ সোমবার সকালে দলের সঙ্গে যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার জনসন চার্লস। ইডেনে তাঁর ব্যাটিং ঝড় দেখার অপেক্ষায় কেকেআর সমর্থকরা।

আইপিএলের লিগ পর্বে আরও চারটি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। নকআউট পর্বে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা। প্রতিযোগিতার মাঝেই বাবার অসুস্থতা এবং আন্তর্জাতিক সূচির জন্য ফিরে গিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তাঁর পরিবর্ত হিসাবে কেকেআর কর্তৃপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে দলে নেওয়ার কথা জানিয়েছিল। সেই চার্লস সোমবার সকালে চলে এলেন কলকাতায়। ছন্দে থাকলে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দিতে পারেন তিনি। যদিও সোমবার শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর মাঠে নামা নিশ্চিত নয়।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান পারিবারিক সমস্যার কারণে কেকেআরের হয়ে আইপিএল খেলতে আসেননি। তাঁর পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছিল জেসন রয়কে। লিটনের পরিবর্তে নেওয়া হয়েছে চার্লসকে। অর্থাৎ বাংলাদেশের দুই ক্রিকেটারের জন্য পরিবর্ত নিতে হল কেকেআরকে। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৪৮টি এক দিনের ম্যাচ এবং ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ২২৪টি ম্যাচ। ২০ ওভারের ক্রিকেটে ৫৬০৭ রান রয়েছে তাঁর ঝুলিতে। তিনটি শতরান এবং ৩২টি অর্ধশতরান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশে টি-২০ ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে চার্লসের। সেই সূত্রে ভারতীয় উপমহাদেশের উইকেট সম্পর্কে তিনি পরিচিত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *