বুধবার লখনউয়ের বিরুদ্ধে নামবে মুম্বই। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ বুধবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ও লখনউ। শেষ ম্যাচ জিতে রোহিত শর্মার দল প্লে অফে উঠেছে। অপরদিকে ক্রুনাল পান্ডিয়ার অধীনে কেকেআরকে হারিয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করেছে লখনউ।
শেষ ম্যাচে ব্যাঙ্গালোর হেরে যাওয়ায় প্লে অফে ওঠার সুযোগ পেয়ে গেছে মুম্বই। অধিনায়ক রোহিত রানের মধ্যে না থাকলেও ইশান কিশান, সূর্যকুমার যাদব ফর্মে রয়েছেন। এছাড়া তিলক বর্মা নতুন ক্রিকেটার হিসেবে উঠে এসেছে। মুম্বইয়ের সবথেকে বড় সমস্যা হল তাদের বোলিং। চোটের জন্য বুমরা না থাকায় তাদের পেস বোলিং অনেকটাই দুর্বল। এছাড়া জোফ্রা লিগের মাঝপথে দেশে ফিরে যাওয়ায় আরও সমস্যা বেড়েছে রোহিতদের।
লখনউ দলে সবথেকে বড় চিন্তার বিষয় কে এল রাহুলের চোট। অধিনায়ক লিগ চলাকালীন ছিটকে গিয়েছেন চোটের জন্য। কিন্তু দক্ষ হাতে দায়িত্ব সামলাচ্ছেন ক্রুনাল পান্ডিয়া। এছাড়া নিকোলাস পুরান, রবি বিষনোই এর মত ক্রিকেটার রয়েছে এই দলে। যারা ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। তাই একটি দুরন্ত ম্যাচ দেখার আশায় রয়েছে সমর্থকরা।
এই ম্যাচ জিতলে অবশ্য ফাইনালে যাওয়ার সুযোগ নেই। এর পরে চেন্নাই বনাম গুজরাত ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে। কিন্তু ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে লখনউ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
